মধ্যপ্রদেশ সরকারের আশ্চর্য পদক্ষেপ, বৈঠক চলছে গরুর মন্ত্রিসভার
টিএনই ডেস্কঃ অভয়ারণ্য অনেক জায়গায় আছে সেখানে আছে বাঘ, সিংহ, হাতি। সাথে আছে প্রকল্প, যেমন কুমিরের প্রকল্প। কিন্তু এক আশ্চর্য পদক্ষেপ তৈরি হবে গরুর জন্য অভয়ারণ্য।
ভারতে এই পদক্ষেপ প্রথম দেখা যাচ্ছে। বিষয়টা চমকে ওঠার মতনই তাও আবার এই পদক্ষেপ নিচ্ছে মধ্যপ্রদেশ। তাদের উদ্যোগে শুরু হতে চলেছে গরুদের জন্য অভয়ারণ্য। ঠিকই শুনছেন।
বিশ্বে এতকিছু আশ্চর্য মধ্যে আজ এই এক আশ্চর্যজনক বিষয় দেখা গেল। প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে গোশালা তৈরীর। রাজ্যজুড়ে তৈরি হবে গোশালা। এই পদক্ষেপ এর মূল উদ্দেশ্যই হচ্ছে গোরক্ষা।
রাজ্য জুড়ে চলছে রাজনীতির বেশ গরম আবহাওয়া। তবে গরুকে নিয়েও রাজনীতি? এই বিষয়টা সবারই চোখে পড়ার মতো। তবে শুধু এক্ষেত্রে মধ্যপ্রদেশ নয় সারাবিশ্বেই চলছে এই গরুর রাজনীতি। তাই এই রাজনীতিতে যেন পিছিয়ে না পড়তে হয় তাই মধ্যপ্রদেশের এহেন পরিকল্পনা। এই পদক্ষেপ নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল মধ্যপ্রদেশের রাজনীতি মহল।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গো- ক্যাবিনেটের কাজ। গরু ক্যাবিনেটের ডেপুটি মন্ত্রণালয় রাখা হয়েছে
পশুপালন,বন,পঞ্চায়েত, কৃষি,স্বরাষ্ট্র ও অর্থ। সেখানে মুখ্যমন্ত্রীর ঘোষণা গরুর রক্ষণাবেক্ষণ ও কল্যাণের বিষয়টি দেখবে গরুর মন্ত্রিসভা।
কিন্তু প্রত্যেকটা পদক্ষেপের জন্যই টাকার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে এটি একটি বাড়তি পদক্ষেপ এর জন্য তবে টাকা কোথা থেকে আসবে? গোশালা তৈরি , গরুদের খাবার দেওয়া, গরু অভয়ারণ্যের কাজ করতে, সেটিকে রক্ষণাবেক্ষণ করতে কত টাকা লাগবে। এরও সমাধান বের করেছেন। তিনি জানান গোশালা তৈরির জন্য সামান্য কর বসানো হতে পারে রাজ্যে। ফলে অদূর ভবিষ্যতে মধ্যপ্রদেশের মানুষকে গরু কর চালু করা হতে পারে।

No comments:
Post a Comment