নারদা কান্ডে নোটিস ফিরহাদ হাকিম, মদন মিত্র ও প্রসূন ব্যানার্জি
টিএনই ডেক্স; আবার ইডির নোটিসে উঠে এল তিন নেতার নাম। ইডি নোটিস পাঠিয়েছে তৃণমূল তিন নেতার কাছে। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং প্রসূন ব্যানার্জি । জানা যায় এই তিন নেতার আয় ব্যয় হিসেব নিপুণভাবে দেখা হবে। আয় ব্যয় ২০০৮ সাল থেকে শুরু করা হবে বিষয়সম্পত্তি, আয়কর রিটার্ন সমস্ত কিছু। সময় উল্লেখ করা হয়েছে। এই সমস্ত জিনিস এক সপ্তাহের মধ্যে নিয়ে হাজির হতে হবে। নোটিস সূত্রে খবর।
এটাই প্রথম নয় আগে অনেকবার এই নেতাদের কাছে থেকে নানা সংবাদ বা তথ্য চাওয়া হয়েছে। সামনে বিধানসভা ভোট তার আগে ফের ইডি -র নোটিশ পৌঁছালো তৃণমূল নেতাদের কাছে।
অপরদিকে তৃণমূলে যোগ হলেন আসাউদ্দিন ।বেশ কিছুদিন আগে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের কাছে ইডি -র নোটিস আসে। সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেছেন এখন তাঁর কাছে কোনো চিঠি আসেনি। তিনি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে আছেন।
২০১৬ -র রাজ্যে সরগম পড়ে গিয়েছিল নারদা কান্ড নিয়ে। আবার২০২১ এর বিধানসভার আগে একটা নাম আবার উঠে আসছে সেটি হলো নারদা কান্ড।

No comments:
Post a Comment