বাবার ট্রেনারের সঙ্গেই আমির-কন্যা ইরার চলছে গোপন প্রেম - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 26, 2020

বাবার ট্রেনারের সঙ্গেই আমির-কন্যা ইরার চলছে গোপন প্রেম

বাবার ট্রেনারের সঙ্গেই আমির-কন্যা ইরার চলছে গোপন প্রেম


টিএনই ডেস্কঃ  প্রত্যেকটি তারকাদের খবরা-খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই পাওয়া যায়। সোশ্যাল মিডিয়া থাকায় তারকাদের সঙ্গে যোগাযোগের সম্পর্কটাও অনেক হ্রাস হয়েছে। 

সেই সূত্রে জানা গেছে এখনকার উল্লেখিত খবরটি। জানা যাচ্ছে, প্রেমে পড়েছেন আমির কন্যা ইরা। হ্যাঁ, ঠিকই শুনছেন কয়েকদিন আগে এক ছবির মাধ্যমে এই খবরটি ভাইরাল হয়। 







নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো ভাবেই লুকানোর ব্যাপার নেই ইরার। ইরা হলেন আমির খানের একমাত্র মেয়ে। এবার তার নতুন প্রেমের খবর নিয়ে বলিউডে বেশ গরম আবহাওয়া। 

আমির খানের ফিটনেস কোচ নুপুর শিখরের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন ইরা। ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায় এই সম্পর্কে বিষয়টি নিয়ে অবশ্য প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইরা। তবে নুপুর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ইরার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তা থেকে জল্পনা শুরু। 

ইনস্টাগ্রামে ছবিতে একদমই সাবেকি সাজে পাওয়া গেছে ইরা ও নুপুর দুজনকেই। অন্যদিকে কমলা সবুজ সিল্ক শাড়িতে ইরা এবং সবুজ বন্ধ গলার স্টাইল কুর্তায়  পাওয়া গেছে নুপুরকে। সম্ভবত এটা দিওয়ালি সময়কার একটি ছবি।   

মেয়ে এবার পা দিল ২৩ শে। আমির খান ও তার প্রাক্তন স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা। এরইমধ্যে পুরনো সম্পর্কের ইতি টেনেছেন আমির-কন্যা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এর মিউজিক কম্পোজার প্রযোজক ও সংগীত শিল্পী মিশাল কৃপালানির সঙ্গে দুই বছরের সম্পর্ক ছিল তার কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি।

No comments:

Post a Comment