বিজেপি নেতা বৃন্তের পরিবারের সদস্যদের ভিন ধর্মের বিবাহ কি লাভ জিহাদ? তোপ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, November 23, 2020

বিজেপি নেতা বৃন্তের পরিবারের সদস্যদের ভিন ধর্মের বিবাহ কি লাভ জিহাদ? তোপ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর

টিএনই ডেক্স :  ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল, তিনি এবার 'লাভ জিহাদ' নিয়ে তোপ ছুড়লেন। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রশ্ন করেন যে, গেরুয়া শিবিরের নেতা বৃন্তের পরিবারে ভিন ধর্মের বিবাহ কি লাভ জিহাদ?
   
        'লাভ জিহাদ' -এ বাধা দেওয়ার জন্য গেরুয়া শাসিত রাজ্যেগুলিতে আইনের সৃষ্টি হচ্ছে। সেই  রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ,হরিয়ানা, অসম ও কর্ণাটক। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, এই আইনের খসড়ার জন্য একটি কমিটি তৈরি করা হয়। বিহারে লাভ জিহাদের বিপক্ষে আইন তৈরি করা নিয়ে দাবি ওঠে। সেই কারণে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর ভূপেশ বাঘেল বলেছেন," অনেক বিজেপি নেতার আত্মীয় ভিন ধর্মের বিয়ে করেছেন। ওই বিজেপি নেতাদের কাছে আমি জানতে চাই, ওই বিয়েগুলি কী লাভ জিহাদের সংজ্ঞায়।"
              লাভ জিহাদ নিয়ে আইন তৈরি করার বিপক্ষে দাঁড়ান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। তিনি বলেছেন," বিয়ে একান্তই ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত সিদ্ধান্ত‌। এর বিরুদ্ধে কোনও আইন প্রণয়ন সম্পূর্ণ অসাংবিধানিক। ভালোবাসায় জিহাদের কোনও স্থান নেই।"
               বেশ কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ বলেন, সামাজিক ঐক্যে 'লাভ জিহাদ' ক্যানসারের মতো ভূমিকা পালন করে। সমাজের পক্ষে ক্ষতিকারক, এটির বিরুদ্ধে আইনের প্রয়োজন।

No comments:

Post a Comment