টিএনই ডেক্স : প্রত্যেক মানুষের বাক স্বাধীনতার অধিকার রয়েছে । আর এবার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করল পাকিস্তান। বাক স্বাধীনতায় কোনো প্রকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না। তার জন্য যদি পাকিস্তান থেকে পাট ওঠাতে হয় ওঠাবে। সেই পদক্ষেপ নিতে প্রস্তুত গুগল, ফেসবুক, টুইটার সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম। গুগল, ফেসবুক, টুইটারের পক্ষ থেকে সরকারকে কড়া বার্তা দিয়েছে এশিয়া ইন্টারনেট কোয়ালিশন (AIC)।
পাকিস্তানের সরকার সিদ্ধান্ত নিয়েছেন ইন্টারনেট দুনিয়াতে ডিজিটাল কন্টেন্টে নজর রাখা হবে। তাছাড়াও এই সংস্থার অধিকার দেওয়া হবে কন্টেন্টের পরিবর্তন করা এবং প্রয়োজন হলে কাটছাট করা। এমনকি জরিমানা হতে পারে। এই ডিজিটাল প্লাটফর্মগুলিতে যদি 'ইসলামবিরোধী' কোন প্রকার মন্তব্য দেখা যায় তাহলে ৩.১৪ মিলিয়ন ডলার জরিমানা লাগবে। যা ভারতীয় মুদ্রায় ২৩ কোটি টাকা।
ফেসবুক, টুইটার সহ সংস্থাগুলির সংবদ্ধ স্থান হল এশিয়া ইন্টারনেট কোয়ালিশনের তরফ থেকে নিন্দা প্রকাশ করা হয়। ' প্রগভেনশান অফ ইলেকট্রনিকত ক্রাইমস অ্যাক্ট ২০১৬ - এর পক্ষ থেকে বলা হয়, এই আইনের কারণে আর থাকবেনা অবাধ ইন্টারনেট ব্যবস্থা।' যার জেরে ইন্টারনেট সংস্থাগুলির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে । ওয়াকিবহাল মহল পাকিস্তানের জনগণের কাছে নেট বিশ্ব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই আইন সম্পর্কে পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment