টিএনই ডেক্স : গেরুয়া শিবির অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন , "শোভন দা ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন, তিনি প্রবীণ নেতা।" সামনেই একুশের ভোট আসতে চলেছে। সেখানে রাজ্য সভাপতি আশাবাদী একুশের ভোটে তিনি লড়াই করবেন।
বিজেপি প্রর্থীরা নেতা শোভন চট্টোপাধ্যায়ের গৃহে যান। বর্তমানে ' পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি সহকারী পর্যবেক্ষণ অরিন্দম মেনন আর রাজ্য বিজেপির সংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী'। তাঁরা দু'জন শুক্রবার রাত্রী নয় ঘটিকায় নেতা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যায়। তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় -এর সঙ্গে দু' ঘণ্টার কাছাকাছি বৈঠক চলে। আগেও বিজেপি সভাপতি অমিত শাহের সাথে নেতা শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখীর সাক্ষাৎকার হয়।
সূত্র অনুসারে, সামনে একুশের বিধানসভায় ভোট। সেখানে নেতা শোভনের ভূমিকায় কে থাকবে,সেই বিষয়ে আলোচনা হয়। বিজেপি সূত্র অনুসারে , এটি হল সৌজন্য সাক্ষাতকার। এখনও পর্যন্ত তাঁর কোনো প্রতিক্রিয়া আসেনি।
No comments:
Post a Comment