টিএনই ডেস্ক : যতই বিধানসভার ভোট এগিয়ে আসছে ততই শাসক দলকে কটাক্ষ করা হচ্ছে। আবার বিজেপির নেতা সায়ন্তন বসু তোপ দাগলেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করলেন না উল্টে আখ্যা দিলেন 'হিটলার' বলে। দাবি করলেন একুশের বিধানসভা নির্বাচন হওয়ার পর কালীঘাটে থাকবে মাত্র ২ জন!
বিজেপি নেতা মালদহে গেছেন। ওল্ড মালদহে সাংগঠনিক বৈঠকে বিজেপি নেতা সায়ন্তন বসু যোগ দেন। সেখানে অনেক বিষয়ে তিনি শাসকদলের উপর ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী তাঁর আক্রমণ থেকে রেহাই পায়নি। সুজাপুরের কথা জিজ্ঞাসা করলে বিজেপি নেতা বলেন, ওই বিস্ফোরণের ফলে অনেকে মারা গেছে। অনেক দেহ গোপনে ফেলে দেওয়া হয়েছে। সেই কারণেই সরকারি রিপোর্ট অনুসারে মৃতের সংখ্যা কম। তাছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেক জঙ্গি হদিশ পাওয়া যাচ্ছে তার কারণের জন্য দায়ী রাজ্য সরকার। তিনি বলেছেন, "পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে রাজ্য সরকার।"
তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর কাছে একে একে দলীয় নেতারা যাচ্ছেন। তাঁর কাছে যাওয়ার কারণ তাঁকে বোঝাতে নয়, তাঁর মনোভাব জানার জন্য। তারপরই বিজেপি নেতা ক্ষোভ উগরে দিয়েছেন। "কালিঘাট প্রাইভেট লিমিটেডের শাড়ি পড়া হিটলারি শাসন কেউ বরদাস্ত করবে না। একুশের পর কালিঘাটে মাত্র ২ জন থাকবেন। ডুবন্ত জাহাজ ছেড়ে পালাবেন বাকি সকলে।"
তিনি আমন্ত্রণ জানিয়েছেন যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে ইচ্ছুক তাদের। বিজেপি নেতার মন্তব্য ভালো চোখে দেখেননি তৃণমূলের নেতারা। নেতা সৌগত বসু বলেন,"ভুইফোঁড় নেতাদের জবাব দেবে মানুষ।"
No comments:
Post a Comment