টিএনই ডেস্ক : বর্তমানে প্রত্যেকটি জিনিস কেনা থেকে বিক্রি সবকিছুই ফোনের মাধ্যমে। আমরা জানি আমাদের হাতে একটি দামি ফোন থাকলে সবকিছুই এখন হাতের মুঠোয়।
এমনকি আমরা এখন যে কোনো পেমেন্ট ফোনের মাধ্যমে করি। সে কেউ টাকা পাঠাক বা আমি কাউকে টাকা দি না কেন । বর্তমানে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয়।
ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম বলতেই আমাদের কয়েকটা নাম খুব তাড়াতাড়ি মাথায় আসে, তারই মধ্যে ফোন পে, গুগল পে, পেটিএম এগুলি খুবই বেশি উল্লেখযোগ্য। খুব কম সময়েই এই তিনটি অ্যাপ আমাদের খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে এবং বিশ্বাসযোগ্যতাও অর্জন করতে পেরেছে খুবই দ্রুত।
আমরা যারা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করেছি তারা সবাই কমবেশি জানি যে টাকা দিতে বা নিতে কখনোই কোনো শুল্ক প্রদান করতে হয়নি। কিন্তু এবার হবে, হ্যাঁ, এটা খুব অবাক করা কথা হলেও এটাই চালু হয়েছে।
খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম গুগল পে আমরা অনেকে এটা ব্যবহার করে থাকি। এবার গুগল পে থেকে টাকা পাঠাতে গেলে দিতে হবে নির্দিষ্ট শুল্ক। এখন অবধি এমনটাই শোনা যাচ্ছে জানুয়ারি ২০২১ সাল থেকে গুগল পে পিয়ার টু পিয়ার পেমেন্ট সুবিধা বন্ধ করতে চলেছে।
এর বদলে সংস্থার পক্ষ থেকে এমন একটি সুবিধা দেয়া হবে যাতে টাকা পাঠালে তৎক্ষণাৎ পেয়ে যাবেন। ফলে টাকা পাঠাতে গেলে ধার্য করা চার্জ দিতেই হবে, তবে সংস্থার পক্ষ থেকে এখনও জানানো হয়নি যে ঠিক কত টাকা দিতে হবে।
গুগল পে এখন শুধুমাত্র 'পে গুগল ডট কম' থেকে টাকা পয়সা পাঠানোর সুবিধা প্রদান করে। কিন্তু সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে ওয়েব অ্যাপটি আপাতত বন্ধ হচ্ছে। ২০২১ সালের জানুয়ারি থেকে পে গুগল অ্যাপ এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন না। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এর জন্য গুগল পে ব্যবহার করতে হবে। গুগল সাপোর্ট পেজের মাধ্যমে ঘোষণা করেছে বর্তমানে ডেবিট কার্ডের সাহায্যে টাকা পাঠাতে গেলে ১.৫ শতাংশ বা ০.৩১ ডলার শুল্ক দিতে হবে দিতে হবে এমনই সম্ভাবনা।
No comments:
Post a Comment