ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক পরিকল্পনা,ফের কথার মারপ্যাঁচে ধোঁয়াশা,জল্পনা বাড়ালেন শুভেন্দু - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, November 20, 2020

ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক পরিকল্পনা,ফের কথার মারপ্যাঁচে ধোঁয়াশা,জল্পনা বাড়ালেন শুভেন্দু

ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক পরিকল্পনা,ফের কথার মারপ্যাঁচে ধোঁয়াশা,জল্পনা বাড়ালেন শুভেন্দু


টিএনই ডেস্কঃ দিনের পর দিন বেড়েই চলেছে রাজনৈতিক পরিকল্পনা। জল্পনার মূল শীর্ষে আছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথার মারপ্যাঁচে  সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলার পরিবেশ। রাজনৈতিক মহলে কেন এই জল্পনা?

শুভেন্দু অধিকারী এখনও একটি রাজনৈতিক দলের সদস্য। তিনি অনেক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে সমবায় সপ্তাহ উপলক্ষে আয়োজিত হয়েছিল বিশাল সভা। যেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন শুভেন্দু অধিকারী। জল্পনা ছড়িয়ে ছিল এই সভা থেকে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা জানাতে পারেন শুভেন্দু কিন্তু হলো না তেমন কিছুই। 






কিন্তু কথার মারপ্যাঁচে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। গত ১০ই নভেম্বর নন্দীগ্রাম দিবসের সভার মতো এদিনও শুভেন্দু মঞ্চে উঠে বলেন, সমবায়ের মঞ্চ থেকে রাজনীতির কথা বলা ঠিক নয়। সঙ্গে আরও বলেন তিনি, আমি একটা বড় দলের প্রাথমিক সদস্য, আমি একটা মন্ত্রিসভার সদস্য, মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী করে রেখেছেন উনিও তারান নি আর আমিও ছাড়ি নি। আমরা বিদ্যাসাগরের দেশের মানুষ রাজনৈতিক কথাবার্তা দলের ভিতর থেকে মন্ত্রিসভায় থেকে বলা যায় না। আমরা এত অনৈতিক কাজ করি না। 

কেন দিলেন শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ মন্তব্য? তিনি তাঁর রাজনৈতিক পরিকল্পনা ভাবনাচিন্তা  প্রসার ঘটাতে পারেন। কিন্তু বেশ কিছু বললেও তিনি অনেক কিছু বললেন না। একটা দ্বন্দ্ব সবার মনে রয়ে গেল।

No comments:

Post a Comment