টিএনই ডেক্স : ছটপুজোতে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল রবীন্দ্র ও সুভাষ সরোবর বন্ধ থাকবে। সেই কারণে রাজনৈতিক মহলে চলছে জল্পনা। কোন প্রকার দ্বন্দ সৃষ্টি না হয় সেজন্য রবীন্দ্র এবং সুভাষ সরোবরের দ্বার বন্ধ করে রাখা হয়েছে। এমনকি পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। সেই নিরাপত্তাকে লক্ষ্য করেই মমতা সরকারকে তোপ দাগলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপির রাজ্য সভাপতি বললেন," আত্মবিশ্বাস কমে গিয়েছে বলেই রবীন্দ্র ও সুভাষ সরোবরের সামনে এত বেশি পরিমাণে পুলিশ মোতায়েন করেছে রাজ্য সরকার।" ছট পুজোর জন্য বিবেকানন্দ পার্ক এলাকায় মাইক লাগানো হয় বিজেপির পক্ষ থেকে। কিন্তু সেই মাইক খুলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রাজ্য সভাপতি দিলীপ বলেন," বিয়ে, অন্নপ্রাশন সবকিছুতে রাজনীতি হয় বাংলায়। একটা দল সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় বাংলায়। এভাবে কাউকে আটকানো যায় না।"
একুশের নির্বাচনের সময় যত এগোচ্ছে ততই নানান প্রশ্নে ঝড় তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, " আমি কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন চাইলে হবে না। সাধারণ মানুষ ঠিক করবে কি হবে আর না হবে। রাজ্যপাল আছেন। তিনি কেন্দ্রকে জানাবেন।"
মালদহে সুজাপুরে প্লাস্টিক কারখানাতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে ৬ জনের প্রাণ চলে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আক্রমণ করেন। তিনি বলেছেন," বোমা ফাটছে। মানুষ মরে যাচ্ছে। তাতে মানুষের মনে ভয় তৈরি হচ্ছে।"
No comments:
Post a Comment