টিএনই ডেক্স : অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। তাঁর ধারণা অ্যাডিলেডের প্রথম টেস্ট হওয়ার পর যদি ভারতের অধিনায়ক বিরাট কোহলি ভারতে ফিরে গেলে এখনও যে সমস্ত টেস্ট বাকি আছে সেগুলিতে অসুবিধার সৃষ্টি হবে। তিনি বলেন," ভারত গতবার আমাদের দেশে খুবই ভালো ফল করেছিল। কিন্তু মনে রাখতে হবে অস্ট্রেলিয়া টিমে স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের মতো দু'জন ক্রিকেটার ছিল না। সেটা অবশ্যই ভারতের সুবিধে করে দিয়েছিল।" অধিনায়কের স্ত্রী সন্তানসম্ভবা আর সেই কারণেই তিনি ভারতে ফিরতে চাইছেন। মনে করা হচ্ছে বাকি তিনটে টেস্টে আর অধিনায়ক কোহলিকে পাওয়া যাবে না।
টেস্টের সিরিজে যখন ভারতের অধিনায়ক থাকবেন না স্বাভাবিকভাবেই তার জেরে বাকি ক্রিকেটারদের উপর চাপের সৃষ্টি হবে। সেই সময় ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হবে রাহানকে।রাহানের উপর আলাদাভাবে চাপের সৃষ্টি হবে।" সব থেকে চিন্তার কারণ হল, চার নম্বরে ব্যাট করার জন্য একজন ভালো ক্রিকেটার ভারতকে খুঁজতে হবে।" সেটি হয়ে গেছে চাপের বিষয়। চার নাম্বারে কে ব্যাট করবে। আর অধিনায়ক বিরাট কোহলির বিকল্প খোঁজা সহজ ব্যাপার নয়।
অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং বলেন," অস্ট্রেলিয়ার চেয়ে ভারতে সমস্যা বেশি। আমার অন্তত তাই মনে হয়।" এই কথার ব্যাখ্যায় তিনি বলেন," ফাস্ট বোলিং বিকল্প নিয়েও ওরা চাপে থাকবে। সামি,বুমরার সঙ্গে ইশান্ত খেলবে? নাকি উমেশ যাদব? নভদীপ সাইনি বা মহম্মদ সিরাজ কি খেলবে? স্পিনার হিসেবে কে খেলবে? টিমে ওদের অনেক গুলো স্পিনার আছে। ওদের ঠিক করতে হবে, গোলাপি বলের টেস্টে কাকে খেলাবে।"
ভারতের দলে টেস্ট টিমের ওপেনার হিসেবে আগারওয়াল ছাড়া রয়েছে পৃথ্বী শ ও লোকেশ রাহুল। ভারতীয় খেলোয়াড় লোকেশ রাহুল আইপিএলে সব থেকে বেশি রান (৬৭০) করেছেন। ফলে অধিনায়ক অনুপস্থিতিতে অনেকটাই তাঁর ওপর নির্ভর করবে সকলে।
No comments:
Post a Comment