উৎসবের মরসুমে সাফল্যের সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠলো Xiaomiর Mi India - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, November 20, 2020

উৎসবের মরসুমে সাফল্যের সিঁড়ি দিয়ে তরতরিয়ে উঠলো Xiaomiর Mi India

টিএনই ডেস্কঃ    ভারতে ১.৩ কোটি ডিভাইস বিক্রি করে রেকর্ড করলো Xiaomi - র Mi India । Mi India র তরফ থেকে জানানো হয়েছে যে খুব সম্প্রতি লঞ্চ হয়েছে Mi এর অনেক প্রোডাক্ট। Mi প্রোডাক্ট শুধুমাত্র Mi স্টোরে  নয় এখন অ্যামাজন, ফ্লিপকার্টb সব জায়গাতেই Mi এর  প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। 

উৎসবের মরসুমে প্রচুর অফার এনেছিল Xiaomi Mi । Mi Indiaর  চিপ বিজনেস অফিসার রঘু রেড্ডি বলেছেন, এই মরসুমে এক মাইলস্টোন পেরিয়েছে ,Mi ব্র্যান্ড। একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসাবে ১৩ মিলিয়ন প্রডাক্ট বিক্রি করায় ভারতবর্ষের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে।

তারা জানান পরবর্তী কোয়ার্টারে আমরা আরো বেশি পরিমাণে ডিভাইস বিক্রি করার লক্ষ্য স্থির করেছি। আজকের দিনে কমবেশি সবার হাতে Mi ব্র্যান্ড লক্ষ্য করা যায়। আমরা সেই জায়গাটা গোটা বিশ্বে ভালোভাবে তৈরি করতে সক্ষম হয়েছি। 

Mi আবারো প্রমাণ করে দিল যে তারা প্রথমে কনজিউমার এর ব্র্যান্ড ।পরবর্তীতে আমরা মধ্যবিত্ত আয়ত্তের মধ্যে কম বাজেটে হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করার, মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব,এও জানান। 

সমস্ত অনলাইন শপিং প্লাটফর্ম মিলিয়ে প্রায় ৯ মিলিয়ন অর্থাৎ ৯০ লক্ষ স্মার্টফোন বিক্রি হয়েছে এই উৎসবের মরসুমে। খুব সম্প্রতি লঞ্চ হওয়া Mi ওয়াচ রিভল্ভ এবং Mi স্মার্ট স্পিকার সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়েছে। তাছাড়াও Mi বক্স ফোরকে এমআই টিভি স্টিক টপ সেলিং স্ট্রিমিং ডিভাইসের মধ্যে রয়েছে । 

ফেস্টিভ সিজনে অন্যান্য Mi  প্রোডাক্ট বিক্রি নিরিখে বেশ ভাল পারফর্ম করেছে তারই মধ্যে প্রথম দিকে রয়েছে এর মেড ইন ইন্ডিয়া পাওয়ার ব্যাংক গুলি। তারা জানান এমআই ভক্তদের এমনতর সাড়া পেয়ে তারা সত্যিই অতিভূত।

No comments:

Post a Comment