ফের মাদকচক্র, এনসিবির নজরে ভারতী সিং,শুরু হলো মুম্বাই ফ্ল্যাটে তল্লাশি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, November 21, 2020

ফের মাদকচক্র, এনসিবির নজরে ভারতী সিং,শুরু হলো মুম্বাই ফ্ল্যাটে তল্লাশি

টিএনই ডেস্ক :  ভারতী সিং কে আমরা বর্তমানে কমবেশি সবাই জানি, তিনি একটি জনপ্রিয় মুখ। ভারতী সিং একজন কৌতুক অভিনেতা এবং টিভি হোস্ট, যিনি স্ট্যান্ড আপ কমেডি শো গ্রেট  ইন্ডিয়ান হাসির চ্যালেঞ্জের চতুর্থ মরশুমে অংশ নিয়ে বিনোদন জগতে প্রবেশ করেছিলেন।

কয়েক মাস আগেই ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা , দুর্ঘটনা বলা চলে কারণ ঘটনাটি খুবই অবিশ্বাস্যকর। সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু। তার পিছনে ছিল এই মাদক চক্রান্ত। এই ঘটনার পর এনসিবি মাদক সংক্রান্ত মামলার তদন্ত করে চলেছে। ধরাও পড়েছে অনেক বড় তারকা যারা এখনো যুক্ত মাদক চক্রান্তের সাথে। 

তবে এরপর কি ভারতী সিং? দিন দিন এনসিবির তদন্ত যত এগোচ্ছে তাতে প্রকাশ্যে আসছে বলিউডের বহু রথী মহারথীরা। এনসিবি নজরে এসেছে এবার কমেডি কুইন ভারতী সিং ও তার স্বামী হর্স লিম্বাচিয়া। শনিবার মুম্বাইয়ে ভারতী ও তার স্বামীর বাড়িতে তল্লাশি চালাল এনসিবি। 

সূত্রের খবর, ভারতী সিং ও তার স্বামী হর্স লিম্বাচিয়া বহুদিন ধরেই মাদক চক্রান্তের যুক্ত রয়েছেন। এনসিবি সূত্রের খবর শনিবার কমেডিয়ান ভারতী সিং এবং হর্স লিম্বাচিয়া মুম্বাই ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে , তাদের ফ্ল্যাটে কি পাওয়া গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। 

মাদক চক্রান্ত আসার পর থেকেই তালিকায় অনেকের নামই নথিভূক্ত  হয়েছে। আজ সেই তালিকায় ভারতী সিং ও তার স্বামীর নামও  যুক্ত হল। এনসিবি সবটাই অনুমানের ভিত্তিতে জানিয়েছেন। তদন্তের মাধ্যমে সত্যি প্রকাশ্যে আসবেই ।

শেষ খবর মিলেছে, ইতিমধ্যে মাদক কান্ডের জেরে গ্রেফতার করা হয়েছে ভারতী সিং এবং তাঁর স্বামী হর্স লিম্বাচিয়াকে।

No comments:

Post a Comment