টিএনই ডেস্ক : শীতের আগমন ঘটেছে, ফলে সংক্রমণ ও বাড়ছে। সংক্রমণ হ্রাস করার জন্য অফিস যাওয়ার ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া যেতে পারে । কেননা সকলের অফিস যাওয়ার সময়সূচী এক। এবার সকল কর্মীদের একসময় অফিস যেতে হবে না। বিভিন্ন সময়ে আসা যাওয়া করতে পারবেন। কিন্তু এই ছাড়পত্র সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শহরের সাপ্তাহিক 'পজিটিভিটি রেট' যদি ১০ শতাংশের বেশি থাকে তাহলে একমাত্র এই ছাড়পত্র পাওয়া যাবে। এই ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্র থেকে।
ভারতে কোভিডের সংক্রমণ থেকে মোকাবিলা করার জন্য আজ এই নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক। সংক্রমনের গ্রাফের উপর নজর দেওয়া হবে। এটি কার্যকরী হবে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবদি। নির্দেশিকাতে জানানো হয়,‘নয়া নির্দেশিকার মূল লক্ষ্য হল, কোভিড-১৯-এর সংক্রমণ রুখতে যে উল্লেখ্যজনক সাফল্য মিলেছে, তা আরও ভালো করা। যা দেশে লাগাতার সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে।’
নির্দেশনায় বলা হয়, যে শহর অঞ্চলের সাপ্তাহিক সংক্রমণ ১০ শতাংশের বেশি থাকবে, সেই স্থানে অফিস যাওয়ার সময় আলাদা রাখা হবে। অফিস যাওয়ার সময় কোন কোন কর্মীর থাকবে সকাল ৯ ঘটিকা থেকে বৈকাল ৫টা পর্যন্ত। আর অন্যান্য কর্মীদের বেলা ১২ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত। সামাজিক দূরত্ববিধি বজায় রাখা আবশ্যক।
কিন্তু রাজ্যে স্বাস্থ্য দপ্তরের বুলিটিন অনুসারে, সংক্রমণের হার কম, মঙ্গলবার অবদি সংক্রমণের হার ছিল ৮.২৬।
No comments:
Post a Comment