প্রতীক্ষিত “আদরে ছুঁই” মিউজিক ভিডিও মুক্তি পেল “Zee Music Bangla” ইউটিউব চ্যানেলে
টিএনই ডেস্ক : অর্পণ বসাক পরিচালিত, সুপ্রতিম সাহা ও একতা গাঙ্গুলী অভিনীত মিউজিক ভিডিও “আদরে ছুঁই” মুক্তি পেয়েছে “Zee Music Bangla” ইউটিউব চ্যানেল থেকে এই মাসের গতকাল।
ইতিমধ্যেই দর্শকদের ভালোবাসায়
“আদরে ছুঁই” এক অন্যমাত্রায় স্থান পেয়েছে।
এই গানের সঙ্গীত পরিচালনা ও গান গেয়েছেন বরেণ্য সাহা ও কথা আলামিন ইসলামের, সিনেমাটোগ্রাফি করেছেন ভরত মিডডে, সম্পাদনা করেছে সুমন্ত দে।
এই মিউজিক ভিডিওটির গল্প একটি মিষ্টি প্রেমের গল্পের উপরে নির্মাণ করেছে পরিচালক অর্পণ বসাক, মূলত জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই গল্পটি শুরু হয় এবং তারপর কুমারটুলি ও উত্তর কলকাতা জুড়ে নানান প্রেমের দৃশ্য দিয়ে সাজানো হয়েছে এই ভিডিওটি।
করোনা পরিস্থিতির মধ্যে শুটিং করার ফলে বিশেষ ব্যবস্থা নিয়েছে “সিলভার স্ক্রীন প্রোডাকশন” ও প্রযোজক সুসময় চাকলাদার।
এরই মধ্যে গানটিতে চারশোরও বেশি লাইক পড়েছে অর্থাৎ নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় হবে গানটি বলে আশা রাখা যায়।বাঙালির ঐতিহ্যবাহী কলকাতার অলিগলি , কুমোরটুলি পাড়া ও তার সাথে বাংলা গান বাঙালির মনকে ছুঁয়ে যাবে বলেই আশা রাখছেন প্রযোজকসহ পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা।
তাই অবশ্যই একবার দেখে নিন, সেই “আদরে ছুঁই” মিউজিক ভিডিও।
PR : SHREYA SAHA
WRITE UP : DESK


No comments:
Post a Comment