প্রেসিডেন্ট বরিস জনসনের হাতধরে বানিজ্য-লক্ষীর আগমন ব্রিটেনে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, December 25, 2020

প্রেসিডেন্ট বরিস জনসনের হাতধরে বানিজ্য-লক্ষীর আগমন ব্রিটেনে

প্রেসিডেন্ট বরিস জনসনের হাতধরে বানিজ্য-লক্ষীর আগমন ব্রিটেনে



টিএনই ডেস্ক: প্রেসিডেন্টের হাতধরে অনেকগুলো বানিজ্যিক চুক্তি সম্পাদন করল ব্রিটেন। এবার স্লগ ওভারে গিয়ে ব্রেক্সিট বাণিজ্য চুক্তি সম্পাদন করল করল ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনাইটেড কিংডম। হাতে মাত্র সাত দিন বাকি ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার, তার আগে সম্পাদন হল এই চুক্তি। 







ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন ভাষায়, 'অনেকটা রাস্তা অতিক্রম করার পর ভালো চুক্তি হয়েছে। এটি ভালো ও ভারসাম্যের চুক্তি, যেটা করা সঠিক কাজ হয়েছে'। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উচ্ছ্বসিত ছবি টুইট করেন নিজের বাড়ির থেকে। ক্যাপশন দিয়েছেন ডিল ইজ ডান, অর্থাৎ চুক্তি সম্পন্ন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের তরফে বলা হয়েছে যে,তারা তাদের টাকা, সীমান্ত, আইন, বাণিজ্য ও মাছ ধরার জলের নিয়ন্ত্রন ফেরত নিয়েছে। 

২০১৬ সালে গন-নির্বাচনের পর ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। ওয়াকিবহাল মহলানুসারে আগামী ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ইউ ছেড়ে দেবে ব্রিটেন। নয়া বছরের পয়লা জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে নয়া আইন তাই শেষবেলায় চুক্তি  কিছুটা হলেও জারি রাখবে নিরবিচ্ছিন্ন ভাবে ব্যবসা বাণিজ্যের ধারা। প্রথম দিকে হয়তো কিছুটা সমস্যা হবেই কারন ৪৮ বছরের সম্পর্ক ছিন্ন করছে ব্রিটেন। এখনও প্রকাশ্যে আসেনি চুক্তির সমস্ত শর্তাবলী তবে আশা করা যায় এতে কোনো শুল্ক থাকবে না ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনাইটেড কিংডম। সাতদিনের মধ্যে এই বানিজ্যিক চুক্তি ব্রিটেনের অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট সুদূরপ্রসারী ভূমিকা গ্রহন করবে।

No comments:

Post a Comment