বড়দিনেই মিলল জেরুজালেমে যিশুখ্রিস্টের সময়কালের স্নানের স্থান
টিএনই ডেস্ক : অলিভ পর্বতের নিচে গেথসেমানি গির্জার কাছে এক সুড়ঙ্গে কাজ করছিলেন কয়েকজন কর্মী। সুড়ঙ্গে কাজ করা কালীন তারা পেলেন এক ধর্মীয় স্নানের স্থান। প্রত্নতাত্ত্বিকদের পরীক্ষার পর তারা জানান যে, এটি যিশুখ্রিস্টের সময় কালের।
এই নতুন আবিষ্কারের কৃতিত্ব নিয়েছে ইজরায়েল অ্যান্টিকুইটি অথরিটি। বড়দিনে এই আবিষ্কার সারা তুলে দিয়েছে বিশেষজ্ঞ মহলে। জেরুজালেমের পুরনো অংশে পূর্ব দেয়ালের দিকে অবস্থিত অলিভ পর্বত, আর সেই পর্বতের ভূগর্ভস্থ কুন্ডের জমা জল সেই সময় ধর্মীয় স্নানের স্থান হিসাবে ব্যবহার হত। পরবর্তীকালে আরও গবেষণার পর প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, যে ইহুদি সম্প্রদায়ের এই স্নানের জায়গাটি প্রায় ২ হাজার বছরের পুরোনো। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, যীশু সেই সময় এই অঞ্চলেই ছিলেন।
হিব্রু ভাষায় গেথসেমানি শব্দের অর্থ হলো তেলের খনি। অর্থাৎ কোনো একসময় এখানে অলিভ অয়েল তৈরি হতো। যা ভূমধ্যসাগরীয় অঞ্চলের খুবই স্বাভাবিক ব্যাপার। এই সংবাদটি প্রকাশের সময় উপস্থিত ছিলেন কাস্টস অব হোলি ল্যান্ড, ফাদার ফ্রান্সেসকো প্যাটন। জেরুজালেমের ডিস্ট্রিক্ট প্রত্নতাত্ত্বিক অমিত রিম জানিয়েছেন, এই ধর্মীয় স্নানাগারের আবিষ্কার গেথসেমানি নামের আসল অর্থে আরও প্রস্ফুটিত করে তুলেছে।
যদিও পূর্ব জেরুজালেমে এরকম অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের জায়গা আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে কোনোটাই এতটা পুরোনো নয়। তাছাড়া এই গেথসেমানিতে আবিষ্কৃত প্রথম ধর্মীয় স্নানাগার এটি। প্রত্নতাত্ত্বিকদের মতে, এই স্নানের জায়গা তারাই ব্যবহার করতেন যারা ওই স্থানের অলিভ ওয়েল উৎপাদনের সঙ্গে জড়িত ছিলেন। কারণ, ইহুদি আইন অনুযায়ী অলিভ অয়েল যারা তৈরি করতেন, তাদেরকে আগে স্নান করে শুদ্ধ হয়ে নিতে হতো। প্রাচীন ইজরায়েলে এইরকম অনেক স্নানের জায়গা আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই আবিষ্কারটি যিশুখ্রিস্টের সময়ের বলে দাবি করছেন প্রত্নতত্ত্ববিদরা।

No comments:
Post a Comment