নতুন বছরে বাড়িতেও পদ্ম ফুটছে শুভেন্দুর, ছোট ভাই সৌমেন্দু বিজেপি-তে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, December 31, 2020

নতুন বছরে বাড়িতেও পদ্ম ফুটছে শুভেন্দুর, ছোট ভাই সৌমেন্দু বিজেপি-তে

নতুন বছরে বাড়িতেও পদ্ম ফুটছে শুভেন্দুর, ছোট ভাই সৌমেন্দু বিজেপিতে



টিএনই ডেস্ক : বর্ষবরণের প্রথম দিনই বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সূত্রের খবর শুক্রবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর পথে পা মিলিয়ে বিজেপিতে যোগ দেবেন সৌমেন্দু।






দিন দুয়েক আগে সৌমেন্দু কে কাঁথির পুরো প্রশাসকের পদ থেকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। প্রকাশ্যে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন শুভেন্দু অধিকারীর অপর ভাই এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দেবেন জানিয়েছিলেন। তিনি আরো জানিয়েছিলেন, তার ভাইকে দায়িত্বে পুনর্বহাল না করা হলে শুধু তিনি নন, তার বাবা প্রবীণ সাংসদ শিশির অধিকারীও যাবেন না পুরসভার অফিসে। সৌমেন্দু অধিকারীর অপসারণের বিষয়টি প্রকাশ্যে আসতেই চাপানোর শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী চিঠিতে লিখেছিলেন, "এক তৃণমূল নেতার মিথ্যে অভিযোগের ভিত্তিতে অবিচার ও অনৈতিক সিদ্ধান্তের শিকার হতে হচ্ছে সৌমেন্দুকে। অবিলম্বে তাকে দায়িত্বে ফেরাতে হবে। পুরনো প্রশাসক বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিতে হবে।" 

তবে এরপরই সৌমেন্দুর  এই সিদ্ধান্ত যথেষ্ট ধন্দে ফেলেছে রাজনৈতিক দলগুলিকে। গত মঙ্গলবার খড়দহের এক সভায় শুভেন্দু ইঙ্গিতপূর্ণ ভাবে বলেছেন, তার বাড়িতেও পদ্ম ফুটবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাব দিতে গিয়ে শুভেন্দু আরো বলেন, "তোমার বাড়িতে ঢুকে ও পদ্ম ফোটাবো"। এই উক্তির পরেই সৌমেন্দু কে কাঁথির পৌর প্রশাসক পদ থেকে সরানো হয়। তবে সূত্রের খবর অনুযায়ী, সৌমেন্দুর সাথে কাঁথির একাধিক বিদায়ী কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন নতুন বছরের শুরুতে।

No comments:

Post a Comment