বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানে সেটি ধর্ষণ নয়, রায় ঘোষণা দিল্লি হাইকোর্টের
টিএনই ডেস্কঃ বর্তমানে দাঁড়িয়ে ধর্ষণ শব্দটি আমাদের কাছে অতি পরিচিত একটি শব্দ। হ্যাঁ, হয়তো পরিচিত হওয়া উচিত নয়, কিন্তু হ্যাঁ সেই জায়গায় প্রত্যেকটি দেশে কোন না কোন সময় বহু মেয়ে এটির শিকার হয়ে থাকে।
তবে এ বিষয়টি অত্যন্ত আলাদা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা সব সময় ধর্ষণ বলে বিবেচনা নাও হতে পারে। এমন হতেই পারে যে মহিলা সেদিকে বহুদিন ধরে জানেন, নিজেরাই বহুদিনের পরিচিত।
এই উল্লেখ্য বিষয় নিয়েই বুধবার রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। সেখানে জানানো হয় কোন মহিলা নিজের ইচ্ছায় কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন তবে সেটি ধর্ষণ বলে বিবেচিত হবে না।
সম্প্রতি এমনই এক ঘটনার পরিপ্রেক্ষিতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। একটি ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক মহিলা তার অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন সেই ব্যক্তি। কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তি তাকে বিয়ে করতে অস্বীকার করেন।
এই অভিযোগ উঠেছিল এবং তার ভিত্তিতে দায়ের হওয়া মামলায় রায় দিতে গিয়ে আদালত জানাই, দীর্ঘদিন ধরে স্থাপিত যৌন সম্পর্কের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি প্ররোচনা হিসেবে ধরা যাবে না।
এই মামলার ভিত্তিতে বিচারপতি বিভাগগুলো জানান বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ককে তখনই গণ্য করা যাবে যখন কেউ সাময়িক যৌন লালসার শিকার হবেন, তার আগে নয়।
হাইকোর্টে ব্যাখ্যা দিয়েছেন ইচ্ছে না থাকা সত্বেও কখনো কখনো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে যৌন সম্পর্কের জন্য প্ররোচিত করা হয়। না বলার পরেও এ ধরনের প্ররোচনা দেওয়া হয় বারবার। এক্ষেত্রে কাউকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে বলে ধরা যেতে পারে। পরে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারায় ধর্ষনের রূপে গণ্য করা যেতে হতে পারে। কিন্তু কখনোই দিনের-পর-দিন দুজনের সম্মতিতে ঘনিষ্ঠতা, বিশেষ করে যৌন সম্পর্ক স্থাপন করাকে ধর্ষণ বলা যাবেনা।


No comments:
Post a Comment