আগামী ২৬শে জানুয়ারিতে ভিত নির্মাণ শুরু অযোধ্যার নতুন মসজিদের, আকারে হার মানিয়েছে বাবরি মসজিদকেও - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, December 17, 2020

আগামী ২৬শে জানুয়ারিতে ভিত নির্মাণ শুরু অযোধ্যার নতুন মসজিদের, আকারে হার মানিয়েছে বাবরি মসজিদকেও

আগামী ২৬শে জানুয়ারিতে ভিত নির্মাণ শুরু অযোধ্যার নতুন মসজিদের, আকারে হার মানিয়েছে বাবরি মসজিদকেও



টিএন‌ই ডেস্কঃ শুরু হয়েছিল মসজিদ তৈরির কাজ অনেকদিন ধরে। শুধু এই বছরে প্রবেশ করল মহামারী, যেখানে সবকিছু থমকে গেল। 

বাবরি মসজিদের জায়গায় তৈরি হবে নতুন মসজিদ ৫ একর জমি বরাদ্দ হয়ে গিয়েছে অনেক আগেই। মসজিদের অনেক কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে এই শনিবার প্রকাশিত হবে বল প্রিন্ট।



শেষমেশ মসজিদ তো হলোই সাথে হচ্ছে আরো অনেক কাজ। শুধু থাকবে না মসজিদ গড়ে উঠছে সাধারণ মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা। তবে সেগুলো কি? সেই প্রশ্ন সবার মনেই কমবেশি উঠে আসছে। 

তৈরি হয়েছে এই মসজিদের বল প্রিন্ট। শুধু তাই নয় মসজিদে সঙ্গে সঙ্গে তৈরি হবে একটি মাল্টিস্পেশালিটি হাসপাতাল সদস্যদের জন্য একটি রান্নাঘর এবং লাইব্রেরী। যার ডিজাইন তৈরি করেছেন প্রজেক্টর চিফ আর্কিটেক্ট প্রফেসর এস এম আখতার। 

আর্কিটেক্ট আক্তার জানান মসজিদের আকৃতি হবে গোল। ২০০০ জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন। প্রসঙ্গত বাবরি মসজিদ ধ্বংস এবং রাম মন্দির তৈরি নিয়ে বহুদিন ধরে চলছিল হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে। 

বিবাদ মিটতে সময় লেগেছে বেশ অনেকদিন। বিবাদ মেটাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন বিতর্কিত রাম জন্মভূমিতে রাম মন্দির গড়তে এবং সরকারের তরফ থেকে মসজিদ করার জন্য। জমি বরাদ্দ করতে শীর্ষ আদালতের রায় অনুযায়ী উত্তরপ্রদেশ সরকার সুন্নি ওয়াকফ বোর্ডের গ্রামে জমিদার মসজিদের জন্য। 

নতুন মসজিদটি বাবরি মসজিদের থেকেও অনেক বড় আকারের হবে এছাড়া ইসলামের আদর্শ মেনে হাসপাতাল তৈরি হবে মানব সেবার কাজে এমনটাই মনে করছেন প্রফেসর আক্তার। 

এছাড়া ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সচিব আক্তার হোসেন জানান নতুন মসজিদের ভিত তৈরীর জন্য ট্রাস্ট্রের তরফ থেকে ২৬ শে জানুয়ারি ২০২১ দিনটিকে নির্বাচন করা হয়েছে। দেশের সংবিধান কার্যকরী হওয়ার ৭০ বছর পূর্তির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

No comments:

Post a Comment