দিল্লিতে বেশ জোরালো প্রতিবাদ চলছে,সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলবেন মোদি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, December 15, 2020

দিল্লিতে বেশ জোরালো প্রতিবাদ চলছে,সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলবেন মোদি

দিল্লিতে বেশ জোরালো প্রতিবাদ চলছে,সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলবেন মোদি



টিএনই ডেস্কঃ  কৃষক আন্দোলন চলছে বিগত কয়েকদিন ধরে গোটা বিশ্ব সেটা নিয়ে উতাল পাতাল হয়ে উঠেছে। সবাই একজনের দিকে আঙ্গুল তুলছে। সে নাম সবারই জানা নরেন্দ্র মোদি।

১৯ দিন যাবত রাজধানীতে আন্দোলন করেন কৃষকরা। তাদের সঙ্গে বৈঠক নিষ্ফলও হয়েছে। দিল্লির সীমান্ত এখন অগ্নিগর্ভ। এই পরিস্থিতি এড়াতে কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। 






আজ মঙ্গলবার নরেন্দ্র মোদি কচ্ছ যাবেন। একাধিক প্রকল্পের উদ্বোধনে থাকবেন তিনি। গ্রামে হাইড্রোক্লোরিক রিনুয়াল এনার্জি পার্কের শিল্যান্যাস করার কথা আছে মোদির। এখান থেকে আগামী দিনে ৩০ গিগাওয়াট জ্বালানি উৎপন্ন হওয়ার কথা।এছাড়াও এই জেলায় একটি কৃত্রিম দুগ্ধ প্রকল্পের শিলান্যাস করার কথা আছে। ১২১কোটি টাকার প্রকল্পের দৈনিক ২লক্ষ্য লিটার দুধ উৎপন্ন হবে। মান্ডভীতে রয়েছে পরিশুদ্ধ পানীয় প্রকল্প উদ্বোধন। ৮ লক্ষ মানুষ উপকৃত হবেন এই প্রকল্পে। সরকারি বিবৃতি অনুযায়ী, এসবের মধ্যেই কৃষকদের জন্য সময় বের করছেন প্রধানমন্ত্রী। 

তথ্যমন্ত্রীর মধ্যে ইন্দো পাক সীমান্তের বসবাসরত কিছু শিখ পরিবারের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। এলাকায় ৫০০০ শিখ কৃষক বসবাস করেন। তাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। 

কিন্তু প্রশ্ন একটাই তিনি কাদের হয়ে কথা বলবেন? কৃষকদের পক্ষে না বিপক্ষে? কৃষকদের সব প্রশ্নের উত্তর দিতে পারবেন তো মোদি সরকার?

কৃষক সংগঠনগুলির সঙ্গে ফের আরেকটি বৈঠক বসাতে পারেন। কেন্দ্র প্রতিনিধিরা সেক্ষেত্রে বৈঠক কৃষকদের দাবি সরকারকে নতুন করে তৈরি করতে হবে। পুরনো আইন প্রত্যাহার করলেই কথাবার্তা এগোনো সম্ভব। এই দাবি মানবে মোদী সরকার।

No comments:

Post a Comment