তৃণমূল থেকে আর কতজন বিদায় নিচ্ছেন, শনিবার অমিতের সভার আগে চিন্তা বাড়ছে তৃণমূলে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, December 18, 2020

তৃণমূল থেকে আর কতজন বিদায় নিচ্ছেন, শনিবার অমিতের সভার আগে চিন্তা বাড়ছে তৃণমূলে

তৃণমূল থেকে আর কতজন বিদায় নিচ্ছেন, শনিবার অমিতের সভার আগে চিন্তা বাড়ছে তৃণমূলে



টিএন‌ই ডেস্কঃ  তৃণমূল পড়ে গেছে বড়ো দুশ্চিন্তায়। আসছে একের পর এক ইস্তফা। অতীব সমস্যায় জড়িয়ে পড়ছে না দিনের পর দিন তৃণমূল। ভোটের আগে পর্যন্ত কি হবে সেটা চিন্তার। 

৪৮ ঘণ্টার মধ্যে তিনটি ইস্তফা পড়ে গেছে। প্রথমেই দল ছেড়েছেন শুভেন্দু অধিকারী তারপর থেকেই ছাড়ছেন একজন একজন করে নেতা। শুধু তাই নয় দল ছাড়ার পরে শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করবেন বলে খবর রয়েছে। 








শনিবার অমিত শাহের সভার আগে প্রবল চাপে রাজ্যের শাসক দল। শেষ পর্যন্ত কতজন তৃণমূল নেতা বিজেপিতে যোগদান সেটা এখন রাজনীতির মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শুধুমাত্র বিধায়করায় নয় সাংসদরাও রয়েছেন। পাশাপাশি শনিবার মেদিনীপুরে তৃণমূলের বেশকিছু কাউন্সিলর,জেলা পরিষদের সদস্যরা দল বদল করতে পারে। খড়গপুর পুরসভার অন্তত ছয়জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করবেন তালিকায় থাকতে পারেন মালদা জেলা পরিষদের কয়েকজন জনপ্রতিনিধিও। 

তৃণমূল শীর্ষ নেতৃত্বের আরো বেশকিছু বিধায়ক এখনো বেসুরো রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন দল। বিজেপি নেতাদের দাবি, শুভেন্দুর সঙ্গেই আরও বেশ কিছু তৃণমূল বিধায়ক শনিবার দলবদল করতে চান।

মুখে এই ভাঙ্গন গুলিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না কিন্তু স্বভাবে উদ্বিগ্ন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরিস্থিতি পর্যালোচনায় এদিনই কালীঘাটের বাড়িতে দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments:

Post a Comment