বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত আরও ৪০ , সুস্থতার হার ৯৫ শতাংশ
টিএনই ডেস্ক : ডিসেম্বরের শেষের দিকে জাকিয়ে শীত পড়েছে কলকাতায়, আর তারই সাথে সবাইকে অবাক করে কমে যাচ্ছে করােনার সংক্রমণ। যদিও তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সুস্থতার হার।
রবিবার পশ্চিমবঙ্গে নতুন করে করােনায় আক্রান্ত হয়েছে। ১৯১৮ জন, যা কিনা বিগত ৮ মাসের সংখ্যার চেয়ে অনেক কম।
রবিবার স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করােনায় মৃত্যুর সংখ্যা ৪০, এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫ জন।
১৫জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা, কলকাতায় মােট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮৬৩।
তবে সুস্থতার হার ক্রমশ বেড়ে চলায় তা ৯৪. ৯৫ শতাংশ থেকে বেড়ে দাড়িয়েছে ৯৫ শতাংশ। এদিন কলকাতায় আরও ৬৩৪ জন করােনাকে জয় করেছেন।
রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে করােনা আক্রান্তদের জন্য রাখা হয়েছে ১৩ হাজার ৫৮৮ টি বেড, এর মধ্যে শুধুমাত্র ১৬.৬৯ শতাংশ বেডে রোগী ভর্তি রয়েছে। এইভাবে সংক্রমণের হার কমতে থাকলে বিশেষজ্ঞরা আশা করেছেন বছরান্তে দেশবাসী ভালো খবরই পাবেন।

No comments:
Post a Comment