মাথা নোয়াবেন না মমতা, ফের কড়া‌ চিঠিতে ডাক ডেপুটেশনে আইপিএসদের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, December 17, 2020

মাথা নোয়াবেন না মমতা, ফের কড়া‌ চিঠিতে ডাক ডেপুটেশনে আইপিএসদের

মাথা নোয়াবেন না মমতা, ফের কড়া‌ চিঠিতে ডাক ডেপুটেশনে আইপিএসদের



টিএন‌ই ডেস্কঃ ইতিমধ্যে বিগত কয়েক মাস ধরেই চলছে তৃণমূলের উপর বেশ ঝড়ঝাপটা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সভাই এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বার্তা সবার কাছে পৌঁছে দিতে চেয়েছেন।








কেন্দ্র জিপি নাম্বার নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আইপিএস কে ডেপুটেশনে চেয়ে বৃহস্পতিবার দ্বিতীয় চিঠি দিল স্বরাষ্ট্রমন্ত্রক। আইপিএস কে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত হতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পত্রপাঠ জবাব কেন্দ্রের অগণতান্ত্রিক শক্তি প্রদর্শন মানা যাবে না, যাবে না 
চিঠি প্রথমেই ফিরিয়ে দিয়েছে রাজ্য। 

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে স্পষ্ট ভাষায় জানান রাজ্য না করা সত্বেও কেন্দ্র দ্বিতীয় বার ডেপুটেশনের ডাকছে আইপিএস অফিসার দের। এটি পরিষ্কারভাবেই আইপিএস ক্যাডার রুল ১৯৫৪ এর অপপ্রয়োগ। 

মুখ্যমন্ত্রী বলেন এই শক্তি প্রদর্শন রাজ্যের একটি আরে থাকা বিষয়ে জোর করে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয় এভাবেই রাজ্যের আইপিএস অফিসার গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী লিখেছেন নির্বাচনের আগে এই তোড়জোড় যুক্তরাষ্ট্রীয় কাঠামো বাগধারাটির পরিপন্থী এবং অগণতান্ত্রিক কোনভাবেই মানা সম্ভব নয়। 

মুখ্যমন্ত্রী তার তৃতীয় থিয়েটার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, কোনভাবেই কেন্দ্রের এই গাজোয়ারি মেনে নেওয়া যাবে না পশ্চিমবঙ্গে অসংসদীয় শক্তির সামনে মাথা নোয়াবে না। 

রাজ্য কেন্দ্র সংঘাতের কেন্দ্রবিন্দুতে আছেন  আইপিএস অফিসার রাজিব মিশ্র, প্রবিন কুমার ত্রিপাঠী ও ভোলানাথ পান্ডে। জেপি নাড্ডার  হামলার প্রেক্ষিতে গত ১২ই ডিসেম্বর তাদের ডেপুটেশনে ডেকেছিল কেন্দ্র। রাজ্য তখনও অবস্থান স্পষ্ট করে। পডরে আবার ওইদিন ডেকে পাঠানো হয় রাজ্যকে চিঠি দিয়ে।তবে চিঠির সুর ছিল আরো কড়া। স্বরাষ্ট্রমন্ত্রক বলেন, রাজ্য যদি না পারেন তাহলে ডিপারমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং এর  এর ৬(১) ধারা লংঘন  করা হবে। 

তবে এই তিন আধিকারিক এর মধ্যে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠি সশস্ত্র সীমা বল এসএসডি তে ৫ বছরের জন্য ডেপুটেশনের পাঠানো হয়েছে। তাকে এসএসবি ডিআইজি পদে বদলি করা হচ্ছে। এডিজি রাজিব মিশ্র কে পাঠানো হচ্ছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের আইজি পদে। তাঁকে ৫ বছরের জন্য ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে কে বিউরো অফ পুলিশ রিসার্চ বিপিআরডি তে যোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কার্মেল ডেপুটেশনে তিন বছর। 

এই গুলিকে নিয়ে দ্বিতীয়বার বাংলার অফিসারদের সঙ্গে এমন বেনজির সংঘাতে যাচ্ছেন কেন্দ্র। এর আগেও একবার একই ঘটনা দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় রাজিব কুমারের দেখা মেলায়। তাকেও একই রকমভাবে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর তে যোগ দিতে বলা হয়েছিল কিন্তু আদৌ কি এভাবে আইপিএস কে ডেপুটেশনে নিতে পারে কেন্দ্র? নানাজন নানা রকমভাবে বিষয়টি নিয়ে মত প্রকাশ করেছেন। বিষয়টি শাস্তিমুলক হাতিয়ার করে তোলার বিরোধিতা করছেন অনেকেই আবার বলা হচ্ছে। রূল ৬(১) অফ দি আইপিএস কেডার রুলস, ১৯৫৪ অনুযায়ী এই ডেপুটেশনের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আছে একমাত্র কেন্দ্রের।

No comments:

Post a Comment