নতুন বছর শুরুর আগেই বন্ধ হয়ে গেল এম্পায়ার জুট মিল, শ্রমিক বিক্ষোভে অবরোধ বিটি রোড
টিএনই ডেস্ক : শেষমেষ বন্ধ হয়ে গেলো উত্তর ২৪ পরগনার কি করছিস টিটাগড়ের এম্পায়ার জুট মিল। সোমবার সকালে মিল কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দেয়। যার ফলে প্রায় ২ হাজার শ্রমিক কর্মচ্যুত হয়ে পড়েন। এর প্রতিবাদে আজ সকালে মিলের শ্রমিকরা বি টি রোডে ঘন্টাখানেকের জন্য অবরোধ করেন, যদিও পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
কেন্দ্রীয় সরকার প্রথম থেকে জানিয়েছে যে পাটের আমদানি- রপ্তানি বাড়াতে হবে। কোন জিনিসপত্র কিনতে গেলে ক্রেতাকে দিতে হবে পাটের থলি প্লাস্টিকের বদলে। অথচ এই প্রতিশ্রুতি সত্ত্বেও বড়দিনের মুখ বন্ধ হয়ে গেল এম্পায়ার জুট মিল। যদিও শমিক বিক্ষোভকে মিল বন্ধের জন্য দায়ী করেছে মালিকপক্ষ কিন্তু শ্রমিকদের পাল্টা দাবি ঠিকাদার দিয়ে মিলের কাজ চালানো হচ্ছিল সেই জন্যই তারা প্রতিবাদ করেছেন।
লকডাউন এর সময় এমনিতেই মানুষের হাতে কাজ নেই তাই বেকারত্ব ক্রমশ বেড়েছে এবং মানুষ কর্মহীন হয়ে পড়ছে। যেখানে পায়ের দিকে জিনিসপত্রের দাম ক্রমশ বেড়ে চলেছে সেখানেই কিছু মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। যার জীবিকা নির্বাহের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
এরই সাথে হুগলির ওয়েলিংটন জুটমিলে ও আজ কাজ বন্ধ করে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে শ্রমিকরা, আজাদী মিলে কর্মরত এক মৃত কর্মীর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন ইউনিয়নের প্রতিনিধিরা। তবে এরপরই এক ইউনিয়নে নেতাকে মিল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ, এরই প্রতিবাদে আজ কাজে যোগ দেননি শ্রমিকেরা।
সূত্রানুযায়ী, মিলের মালিক পক্ষ পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে যে শ্রমিকরা কাজে যোগ না দিলে মিল বন্ধ হয়ে যাবে এই নিয়ে যাতে বেশি গোলযোগ না হয় তার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:
Post a Comment