প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ১০ই জানুয়ারি ঘোষণা মুখ্যমন্ত্রীর
টিএনই ডেস্ক : প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান ইন্টারভিউ শুরু হবে ১০ জানুয়ারি থেকে। ৩১শে জানুয়ারি হবে অফলাইনে তৃতীয় টেট।
আগেই ১৬৫০০ শূন্যপদে প্রাইমারি শিক্ষক নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আগামীকাল অর্থাৎ বুধবার (২৩ ডিসেম্বর ) প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করবে প্রাইমারি এডুকেশন বোর্ড। ২০২১- এর ১০ থেকে ১৭ ই জানুয়ারি ইন্টারভিউ হবে। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপোয়েন্টমেন্ট প্যানেল তৈরি হয়ে যাবে। পরীক্ষায় বসবে প্রায় আড়াই লক্ষ আবেদনকারী।
অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ বছর ধরে কর্মরত শিক্ষক এবং পুলিশকর্মীরা বহুদিন ধরে নিজের বাড়ির কাছে বদলির জন্য আবেদন জানিয়েছে সরকারের কাছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী আরো জানান, ১৫ বছর ধরে কর্মরত শিক্ষকদের প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে নিজের জেলায় প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে কনসিডার করে দেয়া হবে। এবং বাকিদের আলাদা ব্যবস্থা চলছে। যতটা সম্ভব আমরা করে দেবো। এর মধ্যে ৫০ হাজার পুলিশ কর্মীর আবেদন পাওয়া গেছে তার মধ্যে ৩৫০০০ পুলিশকর্মীকে তাদের পছন্দমতো জেলাতে বদলি করে দেওয়া হয়েছে।
তিনি যোগ করেন হোম ট্রানস্ফার ৫৫০২ জন বদলি চেয়েছিলেন, তাদের মধ্যে ৩৮৫২ জনকে ট্রান্সফার করে দেয়া হয়েছে। সেকেন্ডারি মিউচুয়াল ট্রান্সফার দেয়া হয়েছে প্রায় ৯৮ শতাংশ কর্মীকে

No comments:
Post a Comment