দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কি,এই নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, December 22, 2020

দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কি,এই নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কি,এই নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের



টিএন‌ই ডেস্কঃ  বিগত এক বছর এই ভয়ঙ্কর মহামারীর জন্য প্রায় সবই বন্ধ। সাথে পড়াশোনা তো অবশ্যই আছে। ছাত্র-ছাত্রীরা পেল টানা এক বছরের ছুটি। যাতে তাদের পড়াশোনার ক্ষতি হয়েছে। 





মহামারীর আটকে ছিলো অনেক পরীক্ষায়। এমনকি মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও বাদ দেওয়া হয়। স্কুল-কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত। এমনকি ভর্তি নিয়েও অভিবাবকদের মনে সংশয় দেখা দিয়েছে। এরইমধ্যে বড়োসড়ো ঘোষণা শোনা গেল কেন্দ্রের থেকে।

এই গন সংক্রমনের কথা মাথায় রেখে এত বড় সিদ্ধান্ত নিল নিল কেন্দ্র। আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত দশমী বাংলাদেশের কোন বোর্ডের পরীক্ষা নেওয়া হবে না। 

মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, ২০২১ সালের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোন বোর্ডের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অবদি সিবিএস‌ই বোর্ডের দশম দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কোনো পরীক্ষাতেই বসতে দেওয়া হচ্ছেনা। 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারির পর করোনা সংক্রমনের পরিস্থিতি দেখে কবে পরীক্ষা হতে পারে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা পরিস্থিতির জন্য কেউ কোনো ভাবে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না। অন্যদিকে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেও চিন্তিত তাদের অভিভাবকরা।

No comments:

Post a Comment