বড়দিনে থাকবে কনকনে ঠান্ডা,কিভাবে হবে ক্রিসমাস পালন, পারদ যে নামাবে আরও
টিএনই ডেস্কঃ দিনের সাথে সাথে ঠান্ডা বাড়ছে। আবার সামনে আসছে বড়দিন। তাই সবার চিন্তার বিষয় বড়দিনের কিভাবে পালন হবে এই কনকনে ঠান্ডায়। এই ঠান্ডা তো দার্জিলিং,কালিম্পং কেও হার মানাচ্ছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঠান্ডার প্রকোপ বেশ জোরালোভাবে পড়েছে। এক ধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি নিচে নেমে গেছে। দক্ষিণবঙ্গের অনেক জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১১.৪ ডিগ্রী সেলসিয়াস। যা এখনো পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম থাকায় রোদ উঠলেও বেশ ঠাণ্ডা অনুভব হচ্ছে।
এমনকি শুধু কলকাতা নয় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়েছে। পুরুলিয়া বীরভূম নদীয়া সহ দক্ষিণবঙ্গে জেলায় শৈত্যপ্রবাহে পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যান্য জেলার ও পারদ অনেক নিচে নেমে গিয়েছে।
এখন কালিম্পং এর থেকে পানাগরে শীতের প্রকোপ বেশি মনে হচ্ছে। পানাগরে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রী সেলসিয়াস সেখানে কালিম্পং এর পারদ সর্বনিম্ন ৭.৫ ডিগ্রিতে ঠিকেছে। শনিবার তো পানাগর এর তাপমাত্রা ৫ ডিগ্রীতেও নেমেগেছিল। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রী, দীঘায় ১০.৩ ডিগ্রি, শ্রীনিকেতনে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে রাজ্যে পারদ নতুন করে খুব বেশি নামবে না। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমে থাকবে। বড়দিনে বেশ জাঁকিয়ে শীতটা থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রির নিচে। উত্তরবঙ্গে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত না হলে বঙ্গে শীতের ব্যাটিং থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

No comments:
Post a Comment