চা খেলে হয় হার্টের ক্ষতি,এমনকি সাবধান গর্ভবতীরাও, আরো কি কি ক্ষতির সম্ভাবনা? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, December 24, 2020

চা খেলে হয় হার্টের ক্ষতি,এমনকি সাবধান গর্ভবতীরাও, আরো কি কি ক্ষতির সম্ভাবনা?

চা খেলে হয় হার্টের ক্ষতি,এমনকি সাবধান গর্ভবতীরাও, আরো কি কি ক্ষতির সম্ভাবনা?



টিএন‌ই ডেস্কঃ বাঙ্গালীদের প্রথম চায়ের চুমুক দিয়ে সকাল শুরু এবং চায়ে চুমুক এ কারোর দিনের শেষ‌ও হয়। চা শুধুমাত্র বাঙ্গালীদের কাছে কোনো একটি পানীয় নয় এটি তাদের একটি ভালোলাগা নির্দ্বিধায় বলা যেতেই পারে। 






তবে উপরে উল্লিখিত সমস্যা গুলো দেখে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন জেগে উঠতেই পারে। আর সেই প্রশ্ন জায়গাটা স্বাভাবিক। কারণ আমরা সবাই চা কমবেশি সবাই পান করে থাকি। 

তবে জেনে নিয়ে চলুন চা খেলে শরীরে কি কি রোগ বাসা বাঁধতে পারে। হ্যাঁ অবশ্যই সীমিত পরিমাণ পান করলে সমস্যা কম হয় কিন্তু যারা বেশি চা পান করেন তাদের শরীরে অনেক রোগের বাসা বাঁধার সম্ভাবনা রয়েছে। 

আমরা জানি ইচ্ছা অনেক রকমের হয় চিনি ছাড়া লেজ্ঞার্ড রাজিনি নাবালিকার জাদুর যাতা দিয়ে মরিচ দিয়ে যা এমনকি মসলা চাও রয়েছে শুধুমাত্র আমাদের দেশেই নয় বিদেশেও বেশ রমরমা বাজার। ইমনকে কারো কাছে শরীর ম্যাজম্যাজ করলে ওষুধের মতো কাজ করে থাকে। 

তবে চায়ে প্রচুর পরিমাণ ক্যাফিন থাকে। চাতে ডাইইউরেটিক ইফেক্ট-ও আছে। অর্থাৎ বেশি চা খেলে মূত্র নিঃসরণ বেড়ে যায়। আরেকটি সমস্যা যেটা আমরা কমবেশি সবাই জানি। তাহলো ক্যাফিনের ঘুমের ব্যাঘাত হয়। অর্থাৎ অধিক পরিমাণ চা পান করলে ঘুম আসে না ঠিকভাবে। যা শরীরের পক্ষে একদমই ভালো নয়।

এছাড়াও ক্যাফিন উদ্বেগ বাড়ায়, হার্ট রেট বাড়িয়ে দেয়, শরীরে ও মনে একরকম অস্থিরতা এনে দেয়। ক্যাফিন পাকস্থলীতে এক ধরনের অ্যাসিড তৈরির জন্য দায়ী। যা হৃদযন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। 

সবথেকে গুরুত্বপূর্ণ প্রেগনেন্সির ক্ষেত্রেও সমস্যা তৈরি করে অতিরিক্ত চা পান। যেখানে অবশ্যই দায়ী ওই ক্যাফিন‌ই। অন্তঃসত্ত্বা অতিরিক্ত চা পান করলে তার গর্ভস্থ সন্তানের‌ও ক্ষতি হয়। সে জন্য চা পানীয় হিসেবে আপাতভাবে নির্দোষ হলেও চিকিৎসকেরা চা পান করতে একরকম নিষিদ্ধ‌ করেন। 

চায়ের মধ্যে উপস্থিত থিয়োফাইলিন নামের এক রকমের রাসায়নিক পাওয়া যায়। যা কোষ্ঠ্যকাঠিন্যের জন্য দায়ী। আমরা অবশ্য অনেকেই চা খেয়ে ওয়াশরুমে যাই, আমরা মনে করি এতে পেট পরিষ্কার হতে সুবিধা হয়। আদেও তা হয় না ফল পুরোটাই উল্টো হয়। 

এরপর যারা বেশি চা পান করেন এই সমস্যাগুলো তারা অবশ্যই মাথায় রাখবেন। চা পান করা ভালো তবে অল্প। কারণ বেশি চা পান শরীরকে ভেতর থেকে নষ্ট করে দেয়। চা আমাদের সবার দারুন একটি বন্ধু। তবে এবার বন্ধুত্বটা একটু অল্প পরিমাণ করতে হবে।

No comments:

Post a Comment