১২ই জানুয়ারি বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে রাজ্যে ফের অমিত শাহ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, December 22, 2020

১২ই জানুয়ারি বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে রাজ্যে ফের অমিত শাহ

১২ই জানুয়ারি বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে রাজ্যে ফের অমিত শাহ


টিএনই ডেস্ক : রাজ্যসফর শেষ করতে না করতেই বিজেপি ফের ঘোষণা করল অমিত শাহের পরবর্তী সফর। পুনরায় রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে জানুয়ারি মাসে ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে রাজ্যে আসতে চলেছেন তিনি।





বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে রাজ্যে এক যুব উৎসবের আয়োজন করা হবে, সেখানেই তিনি যোগদান করবেন। তার সাথে হাওড়ায় এক জনসভায় যোগদান করবেন তিনি। নির্ধারিত আছে সেখান থেকেই তিনি বাংলা বদল এর জন্য ডাক দেবেন।

গত রবিবার রাজ্যসভার আগেই অমিত শাহ জানিয়েছিলেন যে আগামী মাসে ফেরত আসবেন তিনি। দিল্লি অবতরণের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই সফর সূচি নির্ধারিত করে ফেলল বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দল অস্ত্র করেছে মনীষীদের। এর আগেও শাহের মুখে শোনা গেছিল ক্ষুদিরাম বসুর নাম। এছাড়াও রবীন্দ্রনাথের আবেগ ছোঁয়ার চেষ্টা করেছে বিজেপি। নতুন বছরে মনীষী তালিকার জন্ম দিবসের মধ্যে প্রথমে রয়েছেন স্বামী বিবেকানন্দের নাম, আর সেই উৎসব কে কাজে লাগিয়ে বাংলায় পা পড়বে অমিত শাহের। 

গত শনিবার- রবিবার দুদিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি, রাজ্যে বিজেপি নেতাদের নির্দেশ দেন আগামী এক মাসের কর্ম তালিকা অনুযায়ী কি কি  কাজ করতে হবে। 

যদিও তৃণমূল ও বসে নেই পাল্টা জবাব দিতে রাস্তায় নামছে মমতা বন্দ্যোপাধ্যায়ও। অমিত শাহের যাত্রাপথে ২৯শে ডিসেম্বর রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে পাল্টা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত।

No comments:

Post a Comment