করোনা ভাইরাসে আক্রান্ত আবীর চট্টোপাধ্যায়, ভিডিও কলে খোঁজ নিলেন মিমি
টিএনই ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এ কথা জানান খোদ অভিনেতা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগের ঝড় উঠেছে অনুগামীদের মধ্যে। আবিরের কোভিড আক্রান্তের খবরে চাঞ্চল্য উঠেছে টলিপাড়া- তেও। রবিবার সোশ্যাল মিডিয়াতে আবির লিখেছেন, 'ফের প্রমাণিত হলো যে জীবনে কোন কিছুই নিশ্চিত নয় প্রোডাকশন টিমে প্রত্যেকে যাবতীয় সুরক্ষা নীতি অবলম্বন করা সত্ত্বেও করোনা পজিটিভ হয়ে গেলাম।'
আবির আপাতত আইসোলেশন এ রয়েছেন। পরিবারের বাকি সদস্যরাও খুব শীঘ্রই কোভিভ পরীক্ষা করিয়ে নেবেন বলে জানানো হয়েছে। আবির পোস্ট করে আরও জানিয়েছেন যে তিনি একদম ফিট হয়েছে শুধুমাত্র স্বাদ এবং গন্ধ পাচ্ছেন না।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথেই চমকে ওঠেন টলিপাড়ার বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা তাদের মধ্যে অন্যতম হলেন আবিরের ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তী। পোস্ট করার সাথে সাথেই তিনি কমেন্টে লেখেন ‘সেকি! কীভাবে হল!’ এবং তারপরই আবিরের সাথে ভিডিও কল করে খোঁজ নেন প্রিয় বন্ধুর।
দেরি না করে গাড়িতে বসেই অভিনেতাকে ভিডিও কল করেন মিমি এবং আবির ও হাসিমুখে অভিনেত্রী সাথে কথা বলেন। সেই স্কুলের স্ক্রিনশট নিয়ে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এ পোস্ট করেন সাথে তার দ্রুত আরোগ্য কামনা করে লেখেন, ‘দ্রুত সেরে ওঠো আমার চিরকালের (ফরএভার মাইন) আবির চট্টোপাধ্যায়’। এছাড়াও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা তার আরোগ্য কামনা করেছেন এবং তার অনুগামীরা ও 'গেট ওয়েল সুন' মেসেজ করেছেন।
টুইটারেও আবিরের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী যেমন প্রিয়াঙ্কা সরকার, বিক্রম চট্টোপাধ্যায়, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, পার্ণো, তনুশ্রী।
আবির সবার কাছে আবেদন করে জানিয়েছেন, 'এরমধ্যে আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দয়া করে টেস্ট করিয়ে নিন। আর সবার প্রার্থনায় আমি দ্রুত সেরে উঠব সেটা আমি জানি... এই সময়টা আপনাদের সঙ্গে চাই.. '।
করণা আবহাওয়ার মধ্যে মুক্তি পেয়েছে আবীর চট্টোপাধ্যায় রুক্মিণী মৈত্র ছবি 'সুইজারল্যান্ড' এই ছবিটি হাউসফুল হয়েছিল এবং শুধু তাই নয় দর্শক থেকে সমালোচকদের প্রশংসা পেয়েছে আবির ও রুক্মিণীর নতুন জুটি।

No comments:
Post a Comment