গুরুতর অসুস্থ বর্ষীয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
টিএনই ডেস্ক : গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বুদ্ধবাবু। নিজেকে কিছুটা অন্তরালেই নিয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক পরিস্থিতির খবর নিতে সস্ত্রীক তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে এ দিন তাঁকে উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।গঠন হয়েছে মেডিক্যাল বোর্ড।
দীর্ঘদিন ধরেই অক্সিজেন সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৭০-এর আশপাশে। বাড়িতে সর্বক্ষণই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে তাঁর নাকে নল লাগানো থাকে। বর্ষীয়ান এই নেতার সিওপিডি-র সমস্যা রয়েছে। সেটাই বেশ খানিকটা বেড়ে গিয়েছে বলে খবর। বেশ কয়েক বছর ধরেই গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। সল্টলেকের পাম অ্যাভিনিউয়ের বাড়ির বাইরে তাঁকে খুব বেশি দেখা যায় না বললেই চলে। গত বছরের সেপ্টেম্বরেও শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। হাসপাতালের ফ্লু-ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে।অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে বুদ্ধদেবের স্বাস্থ্য বিষয়ে কথাও বলেন। এরপর বর্তমানে হাসপাতাল সূত্রের খবর, বর্ষিয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।
গত ৩ ফেব্রুয়ারি তাঁকে এখনও পর্যন্ত শেষবারের মতো জনসমক্ষে দেখা গিয়েছিল, বামফ্রন্টের ডাকা ব্রিগেড সমাবেশে যোগ দিতে এসেছিলেন।২০১১ সালে বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সামাল দিতে পারেননি সেটা এর আগে নানা সময়ে বোঝা গিয়েছে। নিজেই ঘর থেকে বার হওয়া অনেকটাই কমিয়ে দেন।

No comments:
Post a Comment