কৃষকদের উদ্যেশ্যে বড় ঘোষনা প্রধানমন্ত্রীর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, December 25, 2020

কৃষকদের উদ্যেশ্যে বড় ঘোষনা প্রধানমন্ত্রীর

কৃষকদের উদ্যেশ্যে বড় ঘোষনা প্রধানমন্ত্রীর




টিএনই ডেস্ক : করোনার বড় সংকটের মধ্যে কৃষকদের কৃষি-আইন প্রতিবাদ নিয়ে উত্তপ্ত নয়াদিল্লির পরিবেশ। পিএম-কিষান প্রকল্পের অর্থ বিলির অনুষ্ঠানে শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞ মহলের খবর,  ৯ কোটি কৃষক পরিবারের মধ্যে পিএম-কিষান প্রকল্পের অর্থ বিলির কথা ঘোষনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ তাঁর ভাষণে কৃষকদের উদ্দেশে  ঘোষনা করবেন, আপাতত সেদিকেই তাকিয়ে দেশবাসী। 







অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে চলছে কৃষক আন্দোলন। কেন্দ্র এবং কৃষকদের মধ্যে দফায় দফায় আলোচনাতেও এই সমস্যার কোনরূপ সমাধান মেলেনি। এরই মাঝে এদিন ৯ কোটি কৃষক পরিবারের মধ্যে পিএম-কিষান প্রকল্পের অর্থ বিলির কথা ঘোষনা করবেন প্রধানমন্ত্রী। প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষনের প্রচার করা হবে। এছাড়া দেশের প্রতিটি জেলা স্তরে, কিষান মান্ডিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষনের দিকে তাকিয়ে এখন আপামর দেশবাসী। আশায় বুক বাঁধছে আন্দোলনরত সব কৃষক গোষ্ঠী, আশা কিছু সদর্থক কর্মসূচীর, যা বদলে দিতে পারে কৃষক সম্প্রদায়ের জীবন-প্রনালী।

No comments:

Post a Comment