'কেবল ব্রাহ্মণ হলেই অংশগ্রহণের ছাড়পত্র', হায়দ্রাবাদের ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে শোরগোল
টিএনই ডেস্ক : ক্রিকেট এমন একটি বিশ্ব বিখ্যাত খেলা যেইখানে কোনোরকমের ধর্মের উপর ভিত্তি করে কাউকে বিচার করা হয়না। এমনকি ভারতের মাটিতেও এর অন্যথা হয়নি কখনো। তবে আজ হায়দ্রাবাদের ক্রিকেট টুর্নামেন্টে অবশেষে নামল ধর্মের ভেদাভেদ।
সূত্ররের খবর, হায়দ্রাবাদের একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের একটি পোস্টারকে ঘিরে নেট দুনিয়ায় ইতিমধ্যেই শোরগোল লেগে গিয়েছে। উল্লেখিত পোস্টারে স্পষ্ট লেখা ছিল, "কেবল ব্রাহ্মণরাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।" একইসাথে টুর্নামেন্টের প্রত্যেকটি দলের আংশিকারীদের নিজস্ব ব্রাহ্মণ হওয়ার প্রমাণপত্র সাথে আনতে বলার আদেশ দেওয়াও হয়েছে। জানা গিয়েছে, হায়দ্রাবাদের নাগোল এলাকার BSR স্টেডিয়ামে গত ২৫ এবং ২৬ সে ডিসেম্বর আয়োজিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টেটি। প্রবেশ মূল্য ছিল ৩৫০০ টাকা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে বিধিনিষেধ মেনেই আয়োজন করা হয় এই টুর্নামেন্টটি। কিন্তু ধর্ম ভেদাভেদের ওই পোস্টারটি ইতিমধ্যেই নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে গিয়েছে। যার ফলে নানান বিষয়ে কথা উঠছে। একইসাথে আয়োজনকারীদের কাঠগোড়ায় পর্যন্ত তোলা হয়েছে এমনটাই খবর পাওয়া গিয়েছে।

No comments:
Post a Comment