ডিসেম্বর পরে গেছে কিন্তু শীত এবারে বেপাত্তা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, December 9, 2020

ডিসেম্বর পরে গেছে কিন্তু শীত এবারে বেপাত্তা

ডিসেম্বর পরে গেছে কিন্তু শীত এবারে বেপাত্তা

টিএনই ডেস্ক:ডিসেম্বর পরে গেছে কিন্তু শীত এবারে বেপাত্তা। কবে জমিয়ে শীতপড়বে তার উত্তর পাওয়া যাচ্ছেনা। আবহবিদের মতে পৌষের আগে ঠান্ডা পড়ার তেমন আশা নেই কলকাতায়। তবে উত্তর এবার জাকিয়ে ঠান্ডা পড়েছে। কলকাতায় এখন পর্যন্ত পারদ নেমেছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। 







বাতাসে প্রচুর জলীয় বাস্পের কারণে অগ্রহায়ণ মাসেও ঘাম বেরোচ্ছে। আবহবিদের মতে অগ্রহায়ণ মাসের বাকি দিনগুলিতে  পারদ ১৬-১৭-১৮ ডিগ্রির মধ্যেই থাকবে। 
মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'বুধবার কুয়াশার কিছুটা কম থাকবে। বৃহস্পতিবার আকাশ পরিষ্কার হয়ে গেলে তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৬ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা কম। শনিবার থেকে আবার তাপমাত্রা বাড়বে।' 
তবে মঙ্গলবার থেকে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে। সেটা সৃষ্টি হবার কারণ হিসেবে আবহবিদদের মতে ওডিশাতে প্রচুর পরিমানে জলীয় বাষ্পের সৃষ্টি হয়েছে যার ফলে কুয়াশার চেহারা নিয়েছে।
আবহাওয়াবিদেরা মনে করছে একটি ঝঞ্ঝা কাশ্মীর হয়ে পূর্ব ভারতের দিকে যাচ্ছে। এখন আবার নতুন করে আরো একটি ঝঞ্ঝা কাশ্মীরে আসতে চলেছে। যার ফলে তুষারপাত হতে পারে। তবে সেটা আসতে এখন দেরি আছে।

No comments:

Post a Comment