মেদিনীপুরের ৩৫ আসন জেতার বাজি ধরলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, December 25, 2020

মেদিনীপুরের ৩৫ আসন জেতার বাজি ধরলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

মেদিনীপুরের ৩৫ আসন জেতার বাজি ধরলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী



টিএনই ডেস্ক : আগামী বিধানসভার ভোটে মেদিনীপুরের ৩৫ আসন জিতে নেওয়ার বাজি ধরলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।চলতি সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ২৪ সে ডিসেম্বর কাঁথির একটি জনসভায় বলেছেন, তিনি এবং দিলীপ ঘোষ মিলে মেদিনীপুরের অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ৩৫ আসনই দখল করবেন তারা।একই সাথে তিনি এও জানান আগামী ৭ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র নন্দীগ্রামে একটি জনসভা আছে, ঠিক তাঁর পরের দিনই আরো একটি জনসভার আয়োজন করার কথা স্পষ্ট জানালেন শুভেন্দু অধিকারী। 






সূত্রের খবর,বুধবার কাঁথিতে জনসভা ও মিছিলের আয়োজন করেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় এবং মন্ত্রী ফিরহাদ হাকিম।শুভেন্দু অধিকারীকে 'ধান্দাবাজ' এবং ‘বিশ্বাসঘাতক’ বলে অপমান করেন তারা।সেটারই পাল্টা জবাব দিতে বৃহস্পতিবার সভার আয়োজন করেন শুভেন্দু অধিকারী এবং সেইখানেই তৃণমূলেকে চ্যালেঞ্জ করেন তিনি। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন এইবার পশ্চিমবঙ্গে বিজেপিই হবে প্রথম। 

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন,তাঁকে আটকাতে পুলিশের সাহায্য নিয়ে তাঁর কর্মসূচি বানচাল করার চেষ্টা করছে তৃণমূল। তিনি স্পষ্ট জানান, এইভাবে তাঁকে আটকানো যাবেনা,সব কিছুকে ছাপিয়ে জয়ের শির্ষে বিজেপিই পৌঁছাবে।

No comments:

Post a Comment