ফের মাদককান্ড বলিউড মহলে, অর্জুন রামপাল পৌছলেন এনসিবির দপ্তরে, আজ দ্বিতীয় দফার জেরা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, December 21, 2020

ফের মাদককান্ড বলিউড মহলে, অর্জুন রামপাল পৌছলেন এনসিবির দপ্তরে, আজ দ্বিতীয় দফার জেরা

ফের মাদককান্ড বলিউড মহলে, অর্জুন রামপাল পৌছলেন এনসিবির দপ্তরে, আজ দ্বিতীয় দফার জেরা



টিএন‌ই ডেস্কঃ  মাদককান্ডে বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী জড়িয়ে আছেন সেটা বের করে এনেছে এনসিবি। খ্যাতনামা বলিউডের অনেকেই মাদকচক্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন। 

মাদক কাণ্ডে আজ দ্বিতীয় দফায় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার প্রশ্নের মুখে পড়ছেন অর্জুন রামপাল। গত বুধবার এনসিবি সামনে হাজিরা দেওয়ার থেকে অব্যাহতি চেয়ে ছিলেন অভিনেতা। 







তিনি জানিয়েছিলেন ২০শে ডিসেম্বর পর্যন্ত তিনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে উপস্থিত হতে পারবেন না। অবশেষে সোমবার অর্থাৎ ২১শে  ডিসেম্বর মুম্বাই কার্যালয়ে হাজির হন অর্জুন রামপাল। 

নির্দিষ্ট দিনে সবুজ রঙের ফতুয়া শার্ট এবং কালো প্যান্টে পৌঁছান এনসিবি দপ্তরে। চোখে ছিলো চশমা এবং করোনা বিধি মেনে মুখে ছিল মাস্ক। সংবাদমাধ্যমের ক্যামেরা এড়িয়ে দ্রুত ভিতরে প্রবেশ করেন অর্জুন। 

বলিউডের এই মাদক কান্ড চলছে বহু মাস ধরে। গত ১৩ই নভেম্বর ৭ ঘন্টা ধরে অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেন এনসিবির আধিকারিকরা। শুধু তাই নয় অভিনেতার বাড়িতে হানা দিয়েছিল এনসিবির আধিকারিকরা সেখানে ১১ টি বৈদ্যুতিন গ্যাজেট সহ কয়েকটি নিষিদ্ধ ওষুধও বাজেয়াপ্ত  করা হয়। 

গত কয়েক মাস ধরেই এনসিবির নজরদারিতে রয়েছেন এই অভিনেতা এবং তার পরিবার। অক্টোবর মাসে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে প্রথম গ্রেপ্তার হয় গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিলাওস। মাদককাণ্ডে দুবার জেরা করা হয়েছে রামপালের প্রেমিকা ও সন্তানের মা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে।

এনসিবির হাতে এসেছে নতুন তথ্য, প্রমাণ ও তার ভিত্তিতে অর্জুন রামপাল কে জেরা করা হবে বলে জানান এনসিবি। তবে এতবার জেরার পরেও আবার জেরা কেন? তবে কি এনসিবি আবারও নতুন কোনো তথ্যের হদিস পেল।

No comments:

Post a Comment