আদালতের কাঠগড়ায় আলিয়ার 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, December 25, 2020

আদালতের কাঠগড়ায় আলিয়ার 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'

আদালতের কাঠগড়ায় আলিয়ার 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' 


টিএনই ডেস্ক : গোটা দেশ জুড়ে মরণ ভাইরাসের তাণ্ডপে বন্ধ হয়ে যায় সব। বেশ কয়েক মাস লকডাউনের মধ্যে কাটানোর পরই ধীরে ধীরে আবারও নতুন করে শুরু করা হয়ে সমস্ত কাজ। করোনার জেরে বেশ কিছুদিন বন্ধ থাকে শুটিংও। কিন্তু নিউ নর্মালে শুটিং শুরু হতে না হতেই কাঠগোড়ায় আলিয়া ভাট অভিনীত এবং সঞ্জয় লীলা বনশালি পরিচিত 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'। 






জানা গিয়েছে,গাঙ্গুবাঈয়ের পরিবারের থেকেই ছবি সহ অভিনেত্রী এবং পরিচালকের বিরুদ্ধে বোম্বের সিভিল কোর্টে মামলা দায়ের করেছেন।পরিবার সূত্রে জানা যায়,ছবির কাহিনী নিয়ে আপত্তি রয়েছে গাঙ্গুবাঈয়ের পরিবারের। 

সূত্রের খবর,বাস্তব নির্ভর ছবিকে নিজের মতন করে বানিয়ে পর্দায় তোলার চেষ্টা করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি,যার জন্য একধিক প্রশংসার পাশাপাশি বিতর্কের মুখোমুখির সম্মুখীন ও হন তিনি।গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'-র আগেও 'পদ্মাবতি' নিয়েও বিপাকে পড়েন তিনি।অবশেষে বাধ্য ছবির নাম বদলে রাখা হয়ে 'পদ্মাবত'। হুসেন জায়েদির লেখা ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বই’-এর বই থেকেই 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' চরিত্রটি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।গাঙ্গুবাঈয়ে পরিবারের পাশাপাশি হুসেন জায়েদিও এই ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন। 

সূত্রের খবর,২০১৭ সালে প্রথমবার গাঙ্গুবাঈয়ের জীবনকাহিনী নিয়ে ছবি গড়ার কথা সোনা যায়। প্রথমে সেটির নাম রাখা হয় 'হীরা মাণ্ডী' এবং মূল অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে বলে সোনা যায়। কিন্তু পরে পরিচালক আগের সমস্ত কল্পনা বাতিল করে ছবির নাম রাখে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' এবং মূল অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটকেই নেওয়া হয়ে। 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' অভিনীত আলিয়ার প্রথম লুক জানুয়ারি মাসে প্রকাশ্যে আসে কিন্তু,করোনার জন্য বেশ কিছু মাস বন্ধ ছিল শুটিং। সমস্ত কিছু ঠিক হলে ২০২১ই মুক্তি পাওয়ার কথা 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'।

No comments:

Post a Comment