অভিযুক্ত আইপিএসদের পদোন্নতির বৈধতাই সরব রাজ্যপাল, চেয়ে পাঠালেন আইনি রিপোর্ট - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, December 21, 2020

অভিযুক্ত আইপিএসদের পদোন্নতির বৈধতাই সরব রাজ্যপাল, চেয়ে পাঠালেন আইনি রিপোর্ট

অভিযুক্ত আইপিএসদের পদোন্নতির বৈধতাই সরব রাজ্যপাল, চেয়ে পাঠালেন আইনি রিপোর্ট



টিএন‌ই ডেস্কঃ   রাজ্যের পুলিশদের নিয়ে ধনকড়ের অভিযোগ এই প্রথমবার নয়, আগেও অনেকবারই ঘটেছে এমনটা। 

আইপিএস জ্ঞানবন্ত সিং এর পদ্দোনতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল ধনকড়। সোমবার এই বিষয় নিয়ে টুইটও করেন রাজ্যপাল।







সোমবার রাজ্যপাল রাজ্যের এডিজি জ্ঞানবন্ত  সিংয়ের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চেয়ে সময়সীমা বেঁধে দিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্র সচিব এইচকে দ্বিবেদীর নাম উল্লেখ করে  জগদীপ ধনকড় তাঁকে ২৯ তারিখের মধ্যে যাবতীয় সব তথ্য জানানোর নির্দেশ দেন। 

রাজ্য পুলিশের এ পদাধিকার এর বিরুদ্ধে রাজ্যপালের এরকম পদক্ষেপে ফের রাজভবন- নবান্নের সংঘাত উসকে দিল। এর আগেও বেশ কয়েকবার টুইটে আইপিএস জ্ঞানবন্ত সিং এর পদোন্নতি নিয়ে সরব হয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যের এডিজি পদে থাকা জ্ঞানবন্ত সিং এর  বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছে। আরে সেই মামলার অগ্রগতি কতদূর তাকেও রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলেন ধনকড়।

ধনকড় বিষয়গুলিকে বারবার জানতে চাইলেও নবান্ন থেকে কেউ তাকে কোন রিপোর্ট দেয়নি বলে অভিযোগ তুলেছেন। তার প্রশ্ন যে আইপিএস এর বিরুদ্ধে মামলা চলছে কিভাবে তার পদোন্নতি করল রাজ্য সরকার? কিভাবেই বা রাজ্য পুলিশের অন্যতম শীর্ষ আধিকারিক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়? এসব জানতে চাওয়ার পরই রাজ্যপাল এবার চূড়ান্ত সময়সীমা দিলেন। 

রাজ্যপাল জানিয়েছেন, আইপিএস জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে হাইকোর্টে চলা মামলার গতিপ্রকৃতি সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য উক্ত দিনে রাজ্যপালের কাছে পেশ করতে হবে স্বরাষ্ট্র সচিবকে। 

এই বিষয়ে খুব একটা নতুন নয়। প্রায় তিনি পুলিশের নিষ্ক্রিয়তা,রাজনীতিকরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কাটগড়ায় তোলেন। সাংবাদিক সম্মেলন থেকে বহুবার নিজের অসন্তোষের কথা প্রকাশ করেছেন। রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নিন্দার সুর তুলেছিলেন রাজ্যপাল। 

এমনকি সেটি সেখানেই শেষ হয়নি সেই সংক্রান্ত রিপোর্ট চেয়ে তিনি রাজভবনে ডেকে পাঠান মুখ্যসচিব রাজ্য পুলিশের ডিজি কেও। রাজভবনে গেলেও তাদের তথ্য যথাযথ নয় বলে অভিযোগ তুলেছিলেন। এই নিয়ে একপ্রস্থ সংঘাতে জড়িয়ে ছিল রাজ্য রাজ্যপাল। 

তবে আবারো কি ফের একই ঘটনা ঘটতে চলেছে।এইবার জ্ঞানবন্ত সিং এর যাবতীয় আইনে রিপোর্ট চেয়ে সময়সীমা বেঁধে দিয়েছেন রাজ্যপাল। তিনি উস্কে দিয়েছেন রাজ্যকে। তবে কি আবারও সংঘাত ভাঙতে পারে তার নির্দেশ পেয়ে নবান্ন কি পদক্ষেপ নেবে? সব প্রশ্নের উত্তর পাওয়া বাকি।

No comments:

Post a Comment