১১ হাজার লিটার দুধ, দই ও ঘি মাটিতে ঢেলে ভিত পুজো সম্পন্ন হল দেব নারায়ন দেবের মন্দিরের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, December 29, 2020

১১ হাজার লিটার দুধ, দই ও ঘি মাটিতে ঢেলে ভিত পুজো সম্পন্ন হল দেব নারায়ন দেবের মন্দিরের

১১ হাজার লিটার দুধ, দই ও ঘি মাটিতে ঢেলে ভিত পুজো সম্পন্ন হল দেব নারায়ন দেবের মন্দিরের


টিএনই ডেস্ক : মন্দিরের ভিত প্রতিষ্ঠার জেরে মাটিতে ঢালা হল ১১ হাজার লিটার দুধ, দই এবং ঘি। বলা হচ্ছে এটাই নিয়ম। বিরাট পাত্রে মানুষ ঢেলে চলেছেন দুধ, সঙ্গে মোবাইলের ছবি ও নিজস্বী তোলার হিড়িক। ভিড় জমিয়েছেন মানুষ তার সাথে মন্ত্র আওড়াচ্ছেন পুরোহিতরা। রাজস্থানের  জ্বালাওয়ার জেলায়। দেব নারায়ণের মন্দির তৈরীর ভীত প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে।






মন্দিরের কতৃপক্ষ থেকে রামলাল গুজার জানিয়েছেন, আমরা দেব নারায়ন এর প্রতি শ্রদ্ধা জানাতে ভিত পূজার অনুষ্ঠানে গুজর সম্প্রদায়ের সদস্য এবং অন্যদের কাছ থেকে প্রায় ১১ হাজার লিটার দুধ সংগ্রহ করেছি, দই ছিল প্রায় ১৫০০লিটার, এবং ঘি এর পরিমান প্রায় ১ কুইন্টাল। যার মোট খরচ প্রায় দেড় লাখ টাকা। যদিও এই অনুষ্ঠানের জন্য দুধ, দই ও ঘি বাধ্যতামূলক কিনা তা জানতে চাইলে তিনি জানান, এটি ঐতিহ্য। অতীতেও কয়েকবার করা হয়েছে এবং সেই ঐতিহ্য রক্ষা করার জন্যই এই পদক্ষেপ। 

রামলাল বলেন, "গুজর সম্প্রদায় এর মতে, এই দুধ, ঘি ঢালা একেবারেই নষ্ট করা নয়। কারণ আমরা দেবনারায়ণ দেবতাকে তুষ্ট করলাম। তিনি আমাদের গবাদি পশুদের রক্ষা করবেন।" মন্দির তৈরীর জন্য খরচ হিসাবে বরাদ্দ করা হয়েছে প্রায় এক কোটি টাকা।

প্রসঙ্গত, করোনার জেরে দেশজুড়ে বহু মানুষের কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। আর সেখানেই রাজস্থানের এই জেলায় হাজার হাজার লিটার দুধ দেবতার উদ্দেশ্যে মাটিতে ফেলে দেওয়া হল। মহামারীর ফলে দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে সবজি, ডাল এর পরে রয়েছে দুধের দাম। দুধের দাম ইতিমধ্যে প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।

No comments:

Post a Comment