শুভেন্দুকে তোপ তৃণমূল নেতার, চূড়ান্ত প্রতিবাদের মধ্যে ভেঙ্গে পরল মঞ্চ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, December 9, 2020

শুভেন্দুকে তোপ তৃণমূল নেতার, চূড়ান্ত প্রতিবাদের মধ্যে ভেঙ্গে পরল মঞ্চ

শুভেন্দুকে তোপ তৃণমূল নেতার, চূড়ান্ত প্রতিবাদের মধ্যে ভেঙ্গে পরল মঞ্চ



টিএনই ডেস্কঃ বেশ কয়েকদিন আগে থেকেই শুভেন্দু বাবুকে নিয়ে চলেছে চারিদিকে নানা রকমের শোরগোল। হাজারো প্রশ্ন উঠে আসে সবার মধ্যে। কেনই তিনি তৃণমূল ছাড়লেন। এর পরের পদক্ষেপ শুভেন্দু বাবুর কি হবে? 

তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছাস আর উৎসাহে সভা মঞ্চ ভেঙে পড়ল মঙ্গলবার। এ কাণ্ড ঘটেছে তৃণমূলের উত্থানের আঁতুড়ঘর নন্দীগ্রামে। এদিন বিকেলে কৃষি আইন নিয়ে কেন্দ্রের বিরোধিতায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রতিবাদ সভার আয়োজন করে শাসকদল। 







এইসব হাজার চলাকালীন এক নেতার ভাষণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সভা মঞ্চ। নিজেদের সামলে নিয়ে একে একে সমস্ত নেতাই সভা ছেড়ে চলে যান। শেষে মুলতুবি করতে হয় প্রতিবাদ সভাকে। এদিন মূলত সভায় তৃণমূল সভাপতি স্বদেশ দাস এর উদ্যোগে আয়োজিত নরেন্দ্র মোদি সরকারের কৃষি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছিল। মঞ্চের আশেপাশের মত ভিড় জমিয়েছিল মঞ্চের মধ্যেও। 

সেখানে ছোট-বড়-মাঝারি নেতা-কর্মী-সমর্থক সকলেই হাজির ছিলেন। যদিও তৃণমূলের দাবি এ ঘটনায় কেউ আহত হননি। জানা গেছে মঞ্চ ভেঙে পড়ার আগে বক্তব্য রাখছিলেন তৃণমূল নেতা পীযূষ ভূঁইয়া, তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুরু করেন তোপ দাগতে সেই সময় ভেঙে পড়ে প্রতিবাদ মঞ্চ। 


এ ব্যাপারে তৃণমূল নেতা আবু সুফিয়ান বলেন কৃষি আইন এর বিরুদ্ধে প্রতিবাদ সভার জন্য মঞ্চ বাঁধা হয় কিন্তু মঞ্চের উপর দলের বহু উৎসাহী কর্মী-সমর্থক উঠে আসায় এই বিপত্তি হয়েছে তিনি দাবি করেছেন। যে ঘটনায় কেউ আহত হননি

No comments:

Post a Comment