ড্রাই টেস্টের মহড়ায় আবেদন হর্ষবর্ধনের, দয়া করে টিকা নিয়ে গুজবে কান দেবেন না - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, January 3, 2021

ড্রাই টেস্টের মহড়ায় আবেদন হর্ষবর্ধনের, দয়া করে টিকা নিয়ে গুজবে কান দেবেন না

ড্রাই টেস্টের মহড়ায় আবেদন হর্ষবর্ধনের, দয়া করে টিকা নিয়ে গুজবে কান দেবেন না

টিএনই ডেস্ক : করোনা ভাইরাসের টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে গুজবের দ্বারা চালিত হবেন না। শনিবার জনগণের উদ্দেশ্যে এই আবেদন জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তার সাথে অগ্রাধিকার তালিকায় যেসব নাগরিক রয়েছেন তারা বিনা মূল্যে ভ্যাকসিন পাবেন বলেও তিনি জানিয়েছেন।






ভারতের কোভিড ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্রের বিষয়ে কোনোরকম আপোষ করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন দিল্লিতে নির্বাচিত করার জন্য  নির্বাচিত দুটি কেন্দ্রে প্রতিটি প্রক্রিয়া খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন তিনি। তিনি জানিয়েছেন প্রথম দফায় টিকাকরণের অগ্রাধিকার দেয়া হবে ১ কোটি স্বাস্থ্য কর্মী এবং প্রথম সারির কোভিড যোদ্ধাদেরকে।

হর্ষবর্ধন আরও জানিয়েছেন, "অগ্রাধিকারের তালিকায় রয়েছেন পঞ্চাশোর্ধ ও তার চেয়ে কম বয়সী নানাবিধ জটিল শারীরিক সমস্যার নাগরিকরা। তাদের আগামী জুলাই মাসের মধ্যে টিকা দেওয়া সম্পন্ন হবে।" 

ভারতে এই বিশাল আকারের টিকাকরণ কর্মসূচি সফল করা নিয়ে কোনোরকম আশঙ্কা মানতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী। এই বিষয়ে তিনি জোর দিয়েছেন টিকাকরণ নিয়ে অতীত অভিজ্ঞতার উপরে।

এদিনই কোভিড টিকাকরণ কর্মসূচি কে 'বিজেপির টিকা' বলে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। এক সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, বিজেপি টিকাকরণ কর্মসূচি তে ব্যবহৃত ভ্যাকসিন কে কিভাবে বিশ্বাস করব। 

অন্যদিকে নয়া দিল্লিতে আরেক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর দাবি করেন, ভারতই বিশ্বের একমাত্র দেশ, যেখানে চারটি কোভিড ভ্যাকসিন আত্মপ্রকাশ করতে চলেছে। এর মধ্যে একটি জরুরী ব্যবহারের জন্য শুক্রবার অনুমোদন পেয়েছে।

নাম না করলেও পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ও অ্যাস্ট্রোজেনকা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনের কথা বলেছেন।

শনিবার সকালে দিল্লির শাহাদারাতে জিটিবি হাসপাতাল ও পরে দরিয়াগঞ্জে প্রাথমিক নগর স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন মহড়ায় উপস্থিত হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সেখানে তিনি বলেন, "আমাদের দৃঢ় মনোবল ও পরিশ্রমের ফলে ২০১৪ সালে ভারতকে পোলিওহীন ঘোষণা করা হয়। অতীতের টিকাকরণ কর্মসূচির অভিজ্ঞতা বর্তমানে দেশব্যাপী কোভিড টিকাকরণ অভিযানে সাহায্য করবে। দয়া করে টিকার নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে গুজবে কান দেবেন না।"

No comments:

Post a Comment