১৪ই সেপ্টেম্বর চালু হয়েছিল কলকাতায় মেট্রো পরিষেবা, আগামীকাল থেকে কলকাতায় চলবে ২২৮ টি মেট্রো - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, January 3, 2021

১৪ই সেপ্টেম্বর চালু হয়েছিল কলকাতায় মেট্রো পরিষেবা, আগামীকাল থেকে কলকাতায় চলবে ২২৮ টি মেট্রো

১৪ই সেপ্টেম্বর চালু হয়েছিল কলকাতায় মেট্রো পরিষেবা, আগামীকাল থেকে কলকাতায় চলবে ২২৮ টি মেট্রো



টিএন‌ই ডেস্কঃ   কলকাতায় মেট্রো পরিষেবা চালু হয় অনেকদিন ধরেই। কিন্তু ট্রেনে মেট্রোতে বহু যাত্রীর সংখ্যা ঠিকঠাক ভাবে পূরণ হচ্ছেনা। করোনার আতঙ্কে প্রত্যেকটি পরিবহন ব্যবস্থাতে আজ এই দুর্দশা নেমে এসেছে। 

নতুন বছরের উপহার কলকাতা মেট্রোকে বলা যেতেই পারে। কারণ আবার পুরনো ছন্দে ফিরছে মেট্রো পরিষেবা। কলকাতা উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম মেট্রো চালু হয়েছে। একাধিক বিধিনিষেধ আরোপ করে মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে।  







সকাল আটটা থেকে ট্রেন চালু হয়েছে। শেষ মেট্রো সন্ধ্যা সাতটায় ছাড়ে। একাধিক বিধিনিষেধ আরোপ করে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। করোনার কারণে ২৩শে মার্চ বন্ধ ছিল কলকাতা মেট্রো। এছাড়া ১১০ টি মেট্রো ১০ মিনিট অন্তর অন্তর পরিষেবা দিয়েছিল। সেই সংখ্যা বাড়ানোও হয়েছিল। সময়ের ব্যবধান‌ও কমানো হয়েছিল। ই- পাশের ব্যবস্থা সহজ করে দেওয়া হয়েছিল। স্মার্ট কার্ডের পরিষেবা দেওয়া হয়েছিল। শুধুমাত্র টোকেনের ব্যবস্থা চালু করা হয়নি।


আগামীকাল সোমবার ১৩ই জানুয়ারী থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। নোয়াপাড়া ও কবি সুভাষ দুই প্রান্তিক স্টেশন থেকেই মেট্রো ছাড়বে সকাল সাতটায়। শেষ ট্রেন পাওয়া যাবে রাত সাড়ে দশটায়। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি জারি করেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানান, নিউ নরমালে মানুষ মেট্রো সফরে অভ্যস্ত হয়েছেন। ঠিক তেমন মানুষের মেট্রোর প্রয়োজনীয়তা মিলেছে। আগের থেকে মানুষ অনেক সচেতন হয়েছেন। তাই পুরনো ছন্দে আবার মেট্রো ফিরছে। 

মেট্রো সূত্রে জানানো হয়েছে, প্রতিনিয়ত আপ ও ডাউন মিলে ১১৪ টি করে মেট্রো চলবে। ৭ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া হবে। রবিবারে স্বাভাবিকভাবে মেট্রো পাওয়া যাবে। শনি-রবিবার সব যাত্রী মেট্রো সফর করতে পারবেন তার জন্য লাগবে না আলাদাভাবে কোন পাস। মহিলা, বয়স্ক, শিশুদের জন্য আলাদাভাবে কোন পাস লাগবে না। তবে টোকেনের ব্যবস্থা এখনও চালু করা হয়নি। 

পাশাপাশি যাত্রীদের ওঠানামা সুবিধের জন্য প্রতি স্টেশনে ট্রেন দাঁড়াবে ৩০ সেকেন্ড করে। যেখানে আগে প্ল্যাটফর্মের ট্রেন দাঁড়াত ২৫ সেকেন্ড করে। এছাড়া আরপিএফ এর সংখ্যা প্লাটফর্মে বাড়ানো হয়েছে। নতুন বছরে মেট্রোর তরফ থেকে পাওয়া যাচ্ছে বেশ ভালো ভালো উপহার।

No comments:

Post a Comment