অনুমতি মেলেনি পুলিশের, রোড শো ঘিরে নবান্ন অভিযান-এর পুনরাবৃত্তির আশঙ্কা
টিএনই ডেস্ক : শোভন- বৈশাখী রোড শো- কে ঘিরে আজ ফের কলকাতার উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতায় রাস্তায় যানজট এবং উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু মিছিলে করতে অনড় বিজেপি নেতৃত্ব। তাই এদিন সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।
বিজেপি নেতৃত্ব সেরকমই পরিকল্পনায় করেছেন। পুলিশের আপত্তি থাকার কালিঘাট না হয়ে অন্য কোনো রুট দিয়ে মিছিল নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। তবে যদি এরপরেও পুলিশ রোড শো- এর অনুমতি না দেয়, তাহলেও কর্মসূচি বাতিল করা হবে না। প্রয়োজনে পায়ে হেঁটে মিছিলে যেতেও রাজি হয়েছে তারা। শো এর প্রস্তুতির উদ্দেশ্যে রবিবার গভীর রাত পর্যন্ত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শোভন-বৈশাখী।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমার কোন মিছিলে পুলিশ অনুমতি দেয় না। পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন কি আছে? আমাদের কর্মসূচি হবেই। আর সেটাই করা উচিত, গণতন্ত্র কারো একার জন্য নয়।"
যদিও বিজেপির কর্মসূচি আটকাতে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। বিনা অনুমতিতে যদি রোড শো হয় সে ক্ষেত্রে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে সূত্রের খবর। মোমিনপুরের আগেই মিছিল আটকে দেওয়া হবে, ফলে বিজেপি পুলিশ সংঘাতের গভীর আশঙ্কা থেকেই যাচ্ছে। বিজেপি শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা সাংগঠনিক জোনের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে। এরপর দীর্ঘ দিন বাদে আজ ফের সক্রিয় হচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র। আর তাই পথে নেমে পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে যেতেও তৈরি শোভন চট্টোপাধ্যায়।
দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কলকাতা জোনের সহ-আহ্বায়ক অধ্যাপক বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সহ-আহ্বায়ক শঙ্কুদেব পণ্ডা, সহ পর্যবেক্ষক দেবজিৎ সরকার এবং বস্তি উন্নয়ন সেলের আহ্বায়ক রাকেশ সিং এই রোড শোতে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর।
দুপুর ২.৩০ নাগাদ মিছিল শুরু হবে। আলিপুর চিড়িয়াখানার কাছে বিজেপি নেতা- কর্মী- সমর্থকরা। মাঝেরহাট ব্রিজ থেকে শুরু করে মহাবীর তলা, টালিগঞ্জ, হাজরা হয়ে মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য কার্যালয়ের কাছে শেষ হবে এই মিছিল। কিছুদিন আগেই যুব মোর্চার 'নবান্ন অভিযান'কে ঘিরে রণক্ষেত্র চেহারা নিয়েছিল কলকাতা ও হাওড়ার বেশ কিছু অংশ। পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি দেখা গিয়েছিল। লালবাজার জানিয়েছিল অনুমতি না নিয়ে অভিযান করা হয়েছিল।

No comments:
Post a Comment