২১ বছরের কম বয়সীদের জন্য সিগারেট বিক্রি নিষিদ্ধ, নতুন আনছে কেন্দ্র - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, January 4, 2021

২১ বছরের কম বয়সীদের জন্য সিগারেট বিক্রি নিষিদ্ধ, নতুন আনছে কেন্দ্র

২১ বছরের কম বয়সীদের জন্য সিগারেট বিক্রি নিষিদ্ধ, নতুন আনছে কেন্দ্র

টিএনই ডেস্ক : ২১ বছরের কম বয়সীদের জন্য সিগারেটের বিক্রয় বন্ধ হতে চলেছে। সিগারেট, তামাক জাতীয় পণ্য কেনার নূন্যতম বয়স বাড়তে চলেছে কেন্দ্র। এই নিয়ে নতুন একটি বিল আনছে কেন্দ্র। সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য (বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা এবং ব্যাবসা ও বানিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিক্রি নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০২০'। এই বিলের খসড়া প্রস্তুত হয়ে গেছে।






বিলে বলা হয়েছে ২১ বছরের কম বয়সীদের সিগারেট বিক্রি করা যাবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বা কোনো তামাক জাতীয় পণ্য বেচা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। 

সূত্রের খবর, ধারা ৭-এরও বদল আনা হয়েছে। বিলে বলা হয়েছে, সিগারেট বেচতে গেলে গোটা প্যাকেট একসঙ্গে বেচতে হবে। খুচরো সিগারেট বিক্রি করা যাবে না এবং অপরাধ প্রমাণিত হলে দু বছরের জেল অথবা এক লক্ষ টাকা জরিমানা করা হবে। এই অপরাধের জন্য দ্বিতীয়বার ধরা পড়লে ৫ লক্ষ টাকা জরিমানা অথবা ৫ বছরের জেল হেফাজত হবে। ধূমপান নিষিদ্ধ এলাকায় কেউ সিগারেট বা তামাক জাতীয় পণ্য খেতে গিয়ে ধরা পড়লে ২০০ টাকা জরিমানার বদলে ২০০০ টাকা জরিমানা হবে।

No comments:

Post a Comment