ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী আসা চৌধুরী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, January 5, 2021

ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী আসা চৌধুরী

ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী আসা চৌধুরী 

টিএনই ডেস্ক : গতকাল রাত্রে একটি ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালেন ওপার বাংলার অল্প বয়সী তরুণী আসা চৌধুরী। 







সূত্রের খবর, সোমবার অর্থাৎ ৫ই জানুয়ারি শুটিং থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ঢাকার টেকনিক্যাল মোড়ে একটি ট্রাক এসে ধাক্কা মারায় মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি। খুবই মর্মান্তিক ভাবে তিনি জখম হন এবং তাঁর মাথা সম্পূর্ণ ভাবে থেঁতলে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে নিকটবর্তী শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা আবুল কালাম। 

জানা গিয়েছে, চার বছর আগে অভিনয় জীবনে পা রাখেন আসা চৌধুরী। ছোট পর্দা দিয়েই তিনি তাঁর অভিনয় শুরু করেন। বিভিন্ন ছোট বড়ো নাটক করতে দেখা যায় তাঁকে। এছাড়াও বিটিভির তালিকাভুক্ত শিল্পী ছিলেন তিনি। পরিচালক শিহাব শাহীন পরিচালিত  ‘একদিন সোফিয়া’ টেলিফিল্ম ছিল তাঁর প্রথম কাজ। এরপর পরিচালক রোমান রুনির সঙ্গে ‘দ্য রিভেঞ্জ’, ‘এক ফালি রোদ’ এর মতন একাধিক কাজ করেছেন তিনি। এছাড়াও জয় সরকারের ‘ওল্ড ইজ গোল্ড’, এবং কামরুজ্জামান পুতুলের ‘স্বপ্নে বিভোর বাবা' একাধিক নাটকে দেখা গেছে তাঁকে। একইসাথে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন আসা চৌধুরী। জানা গ্যুয়েছে, এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্রী ছিলেন তিনি। 

কিন্ত এই দুর্ঘটনা যেন সমস্ত কিছুকে নাড়া দিয়ে গেলো। আর কোনোদিনই ফিরে আসবেন না প্রতিভাবান টেলিভিশন তারকা আসা চৌধুরী।

No comments:

Post a Comment