বাংলায় মৃত্যুর হার নিম্নমুখী, বুধবার আক্রান্ত হয়েছেন ৮৬৮ জন, ইতিমধ্যেই টেস্ট শুরু হয়ে গেছে
টিএনই ডেস্কঃ করোনা সংক্রমনের হার দিন দিন কমে আসছে। মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ ৫৭ হাজার ২৫২ জন আর করোনাকে জয় করেছেন ৫ লক্ষ ৩৮ হাজার ৫২১জন।
২৪ ঘন্টা নতুন করোনায় আক্রান্ত হলেন ৮৬৮ জন। এবং সুস্থ হয়ে উঠেছে ১২৭১ জন করোনা রোগী। বুধবার রাজ্যে সুস্থতার হার ছিল ৯৬.৬৪%। সুস্থতার হার দিন দিন বাড়ছে।
অন্যদিকে রাজ্যে ২৪ ঘন্টায় ২২ জন করনা রোগীর মৃত্যু হয়েছে এর মধ্যে ৬ জন বাসিন্দা কলকাতার আর ৬ জন উত্তর ২৪ পরগনার। রাজ্যের করোনার বলি হয়েছে ৯৮৬৩ জন। এমনকি রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যাও কমে এসছে। রাজ্য পরীক্ষা করা ৩৪,১১৬ টি নমুনার মধ্যে শুধু মাত্র ৭.৬৩ শতাংশ নমুনা পজেটিভ এসেছে।
জেলাগুলির মধ্যে সংক্রমণ অসুস্থতা নিরিখে এখনো শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬৫ জন। কলকাতায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪৬ জন। একই রকম দেখা যায় করোনায় আক্রান্ত ২৪৩ জন এবং মারন ভাইরাসকে জয় করতে পেরেছেন ২৮০ জন বাসিন্দা।

No comments:
Post a Comment