দেশজুড়ে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর হর্ষ বর্ধনের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, January 2, 2021

দেশজুড়ে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর হর্ষ বর্ধনের

দেশজুড়ে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের

টিএনই ডেস্ক : শুধুমাত্র দিল্লি নয় সারা দেশেই বিনামূল্যে প্রদান করা হবে করনা ভাইরাসের টিকা, জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানিয়েছেন "দেশজুড়ে ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে।" 






শনিবার থেকে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার টিকাকরন প্রক্রিয়া মহড়া(ড্রাই রান) চলছে। এর জন্য ১১৬ টি জেলার ২৫৯টি কেন্দ্রকে নির্দিষ্ট করা হয়েছে। এর আগেও ২৮ ও ২৯ ডিসেম্বর টিকাকরণের প্রথম পরিচালিত হয়েছিল। অসম, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাতে চলেছিল ড্রাইরান। শনিবারের মহড়া পর্যালোচনার জন্য নয়াদিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে যান হর্ষবর্ধন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, "শুধু দিল্লি নয়, ভারতের প্রত্যেকটি শহরেই বিনামূল্যে পাওয়া যাবে এই ভ্যাকসিন।" 

নতুন বছরের প্রথম দিনেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস টিকা 'কোভিশিল্ড'-কে জরুরী ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞ কমিটি। ব্রিটিশ সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকার সাথে যৌথভাবে সেই টিকা তৈরি করেছে অক্সফোর্ড। ভারতে উৎপাদন করবে পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তবে টিকাকরণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জারি হয়েছে, চার থেকে ছয় সপ্তাহের ব্যবধানে ১৮ বছর বা তার বেশি বয়সের মানুষের পেশিতে টিকা প্রদান করতে হবে। বর্তমানে ভারতের অন্যান্য ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। যত দ্রুত সম্ভব সুরক্ষা কার্যকারিতা এবং অনাক্রম্যতা সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।

বিধান নগর পুরসভার অধীন দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত আরবান প্রাইমারি হেলথ সেন্টার ফোর এবং আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল এ টিকাকরণ প্রক্রিয়া চলছে। প্রতিটি জায়গায় ২৫ জন স্বাস্থ্য কর্মী অংশ নিয়েছেন। সকাল সাড়ে নটা থেকে এই 'ড্রাইরান' শুরু হয়েছিল। আজ সকালে দিল্লি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র টিকাকরণ সম্বন্ধে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে জানান, "দিল্লিতে বিনামূল্যেই করোনা আক্রান্তদের চিকিৎসা সুযোগ দেয়া হচ্ছে, ওষুধও বিনামূল্যে দেওয়া হচ্ছে।" এরপরই হর্ষবর্ধন জানালেন, সারা দেশের মানুষকে বিনা মূল্যে ভ্যাকসিন দেয়া হবে।

ইতিমধ্যে দেশজুড়ে টিকাকরণের শেষ মুহূর্তের প্রস্তুতি সফলভাবে চলছে। নাম গোপন রাখার শর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, করোনাভাইরাস টিকাকরনের সমস্ত প্রস্তুতি কতটা হয়েছে তা পরীক্ষার জন্য ড্রাই রান করা হয়। টিকা করন প্রক্রিয়ায় কোনরকম খামতি আছে কিনা বা কোন সমস্যা হচ্ছে কি না সেই সংক্রান্ত খুটিনাটি বিষয় দেখা হবে। একেবারে যেভাবে টিকা প্রদান করা হবে সেই রকমই কর্মযজ্ঞ হবে, শুধুমাত্র আসল টিকাটি প্রদান করা হবে না।

No comments:

Post a Comment